আগ্নেয়াস্ত্রের গুলিসহ আ.লীগ নেতার ছেলে ও সহযোগী আটক 

১৯ জানুয়ারি ২০২৫, ০৯:০২ AM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৩:৪৫ PM

© সংগৃহীত

বাগেরহাটের রামপালে পিস্তল ও শর্ট গানের গুলিসহ জেলা আওয়ামী লীগ নেতার ছেলে ও তার সহযোগীকে আটক করা হয়েছে। মামলা দায়ের করে শনিবার (১৮ জানুয়ারি) বিকেলে আটকদের আদালতে সোপর্দ করা হয়েছে।

এর আগে শুক্রবার সন্ধ্যায় (১৭ জানুয়ারি) উপজেলার কালীগঞ্জ বাজারে আওয়ামী লীগ নেতা আবু সাঈদের রাইস মিল থেকে এদের আটক করা হয়। এসময় এক রাউন্ড পিস্তলের গুলি ও ২৫ রাউন্ড শটগানের গুলি জব্দ করা হয়।

আটকরা হলেন, রামপাল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সদস্য শেখ মো. আবু সাইদের ছেলে আবু মাতলুব ও তার সহযোগী একরামুল হক রাজিব।

বাগেরহাটের পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ বলেন, আওয়ামী লীগ নেতা শেখ আবু সাইদের কাছে অবৈধ আগ্নেয়াস্ত্র আছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ বাজারে তার রাইস মিলে অভিযান চালানো হয়। এসময় তার ছেলে আবু মাতলুব  ও সহযোগী একরামুল হক রাজিবকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে পিস্তলের এক রাউন্ড গুলি ও ২৫ রাউন্ড শটগানের গুলি জব্দ করা হয়। এ ঘটনায় মামলা দায়ের করে আটকদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘আই হ্যাভ আ প্ল্যান’ গানে তাসরিফের ছবি-ফুটেজ, আইনি পদক্ষেপে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চবিতে হল সংসদের দেওয়া বিসিএসের বই চুরি করে ফেসবুক গ্রুপে বি…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাকরি শেষের আড়াই মাস আগে অধ্যক্ষকে বদলি, পুনর্বিবেচনার দাবি…
  • ০৬ অক্টোবর ২০২৬