নৌ-পথে চাঁদাবাজি বন্ধে পুলিশ-কোস্টগার্ড যৌথভাবে কাজ করবে: সাখাওয়াত হোসেন

১৭ জানুয়ারি ২০২৫, ০৭:৫৫ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৪:১৮ PM
সাখাওয়াত হোসেন

সাখাওয়াত হোসেন © টিডিসি ছবি

নৌ-পরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন চাঁদাবাজি বন্ধে পুলিশ ও কোস্টগার্ড যৌথভাবে কাজ করবে। এছাড়া নৌ-পথের নিরাপত্তা ও ঘাটের চাঁদাবাজি বন্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 

শুক্রবার (১৭ জানুয়ারি) ভোলার দৌলতখানের বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল লঞ্চঘাট পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। বিশ্ব ব্যাংকের অর্থায়নে আধুনিক লঞ্চঘাট ও জেটি প্রকল্পের স্থান পরিদর্শনে ২ দিনের সফরে আজ ভোলায় আসেন তিনি।

তিনি আরো বলেন, স্বৈরাচারী সরকার আমলে সবাই যা খুশি তাই করতেন। ভবিষ্যতে যেন তা না হয় সেদিকে সবার লক্ষ্য রাখতে হবে। দক্ষিণাঞ্চলের নৌ-পথ সচল রাখতে ড্রেজিং কার্যক্রম এবং ভোলা-মনপুরাসহ সুবিধাজনক পয়েন্টে ফেরি সার্ভিস চালুর কথাও জানান তিনি। 

এ সময় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা, ভোলার জেলা প্রশাসক (ডিসি) মো. আজাদ জাহান, পুলিশ সুপার (এসপি) শরীফুল হক, দৌলতখান ইউএনও নিয়তি রাণী কৈরীসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আদালত ভবন থেকে পড়ে কলেজ ক্যাশিয়ারের মৃত্যু, রহস্য ঘিরে তদন্ত
  • ০৭ অক্টোবর ২০২৬
মেসির এক গোল, দুই অ্যাসিস্ট, জয় দিয়ে বিদায় আর্জেন্টাইন মহাত…
  • ০৭ অক্টোবর ২০২৬
বিদায়ী ম্যাচে অবশেষে গোলের দেখা মেসির, ৩-০ ব্যবধানে আর্জেন্…
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬