চন্দ্রগঞ্জ প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

১৭ জানুয়ারি ২০২৫, ০৭:২৭ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৪:১৮ PM
ভোটগ্রহণ

ভোটগ্রহণ © টিডিসি ছবি

দিনভর আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের ভোট গ্রহণ ও ফলাফল ঘোষণা করা হয়েছে। সভাপতি নির্বাচিত হন আব্দুন নুর এবং সেক্রেটারি নির্বাচিত হন মো:আলাউদ্দিন। 

চন্দ্রগন্জ প্রেস ক্লাবের নিজস্ব কার্যালয়ে আজ শুক্রবার (১৭ জানুয়ারি) সকাল ৯টা হতে দুপুর ১২টা পর্যন্ত চলে ভোট গ্রহণ  কার্যক্রম।

সভাপতি পদে ডা. কামালুর রহিম সমর (গ্লোবাল টিভি) ১২ ভোট, অধ্যক্ষ আবদুর নুর (স্বাধীন সংবাদ) ২২ ভোট পেয়ে নির্বাচিত হন। সহ -সভাপতি পদে মামুনুর রশীদ (উপকূল কণ্ঠ) ১১ ভোট, আবদুল আজিম (স্বাধীন সংবাদ) ২৩ ভোট, সহ-সম্পাদক পদে সহিদুল ইসলাম (এস এ টিভি) ১৪ ভোট এবং মো: আলাউদ্দিন (দৈনিক আমার সময়) ২০ ভোট পেয়েছেন। 

কোষাধ্যক্ষ পদে জুনায়েদ (দৈনিক শেয়ার বিজ), সাংগঠনিক সম্পাদক পদে সাহাদাত হোসেন দিপু (দৈনিক ভোরের ডাক) ও দপ্তর সম্পাদক পদে মিজানুর রহমান মল্লিক (পল্লী নিউজ) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

সহ- সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ মনির হোসেন (দৈনিক জবাবদিহি) ১৯ ভোট, তানভীর আহম্মদ (দৈনিক নতুন চাঁদ)  ১৫ ভোট, প্রচার সম্পাদক পদে ফয়সাল মাহমুদ (দৈনিক আলোকিত সকাল) ২০ ভোট, ফয়েজ আহমদ (দৈনিক গণমুক্তি) ১৪ ভোট, ক্রীড়া ও সাহিত্য বিষয়ক সম্পাদক পদে নাজমুস সাকিব (দৈনিক জনতা) ২৪ ভোট, নিজাম উদ্দীন (দৈনিক সরেজমিন বার্তা) ১০ ভোট, কার্য নির্বাহী সদস্য পদে ইসমত দোহা (ক্রাইম প্রতিদিন) ১৯ ভোট, শাহাদাত হোসেন (দৈনিক আজ বার্তা) ৩০ ভোট, ও সাহাব উদ্দীন (দৈনিক রুপসী বাংলা) ১৭ ভোট পেয়েছেন। 

৩৫ জন ভোটারের মধ্যে ৩৪ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে মো: নুর ইসলাম চন্দন (দৈনিক আলোকিত লক্ষ্মীপুর) ও ইব্রাহিম খলিল মঞ্জু (দৈনিক যায় যায় কাল) নিজেদের প্রার্থীতা প্রত্যাহার করে নেন। নির্বাচিত ১১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি আগামী (২০২৫-২০২৬) অর্থ বছরের জন্য প্রেসক্লাবের দায়িত্ব পালন করবেন। 

চন্দ্রগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ডা: আবদুল কাদের বাহার প্রধান নির্বাচন কমিশনার ও অ্যাডভোকেট সামছুল আলম সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য চলতি মাসের ৭ই ডিসেম্বর তফসিল ঘোষণার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের কার্যক্রম শুরু হয়ে ২৭ ডিসেম্বর ২০২৪ প্রথম দফায় ও ১৭ জানুয়ারি-২০২৫ গ্রহণ করা হয়। 

স্থানীয় প্রশাসন ও স্থানীয় রাজনৈতিক সুশীল সমাজের পর্যবেক্ষণের মাধ্যমে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই ফলাফল ঘোষণার মাধ্যমে নির্বাচন কার্যক্রম শেষ হয়। তবে যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পোশাকে ও সাদা পোশাকে কঠোর নজরদারিতে ছিলেন। 

উল্লেখ্য, ২৭  ডিসেম্বর ২০২৪ তারিখে সভাপতি, সহ-সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রার্থীগণ সমান ভোট পাওয়ার কারণে উক্ত তিন পদে ১৭ জানুয়ারি পুনরায় ভোট গ্রহণ করা হয়।

আদালত ভবন থেকে পড়ে কলেজ ক্যাশিয়ারের মৃত্যু, রহস্য ঘিরে তদন্ত
  • ০৭ অক্টোবর ২০২৬
মেসির এক গোল, দুই অ্যাসিস্ট, জয় দিয়ে বিদায় আর্জেন্টাইন মহাত…
  • ০৭ অক্টোবর ২০২৬
বিদায়ী ম্যাচে অবশেষে গোলের দেখা মেসির, ৩-০ ব্যবধানে আর্জেন্…
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬