নিখোঁজের তিন দিন পর মেঘনা নদী থেকে জেলের মরদেহ উদ্ধার

১৭ জানুয়ারি ২০২৫, ০৪:৩১ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৪:১৮ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

নিখোঁজের তিন দিন পর মেঘনা নদী থেকে জেলে মোস্তফার মরদেহ উদ্ধার করা হয়েছে। বেহুন্দি জাল বসাতে গিয়ে যেখানে সে নিখোঁজ হয়েছে, তার পাশে বেহুন্দি জালে আটকে থাকা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
 
আজ শুক্রবার সকাল ১০টায় উপজেলার হাজীর হাট সি-ট্রাক ঘাটসংলগ্ন দক্ষিণ পাশের মেঘনা নদী থেকে তার মরদেহ উদ্ধার করেন স্থানীয় জেলেরা।
 
জেলেরা জানান, সকালে বেহুন্দি জাল তুলে আনতে গেলে জালের মধ্যে নিখোঁজ জেলে মোস্তফার মরদেহ দেখতে পান তারা। অন্য জেলেদের সহযোগিতায় মরদেহটি তুলে তীরে নিয়ে আসা হয়। খবর পেয়ে মোস্তফার স্বজনরা এসে মোস্তফার মরদেহটি শনাক্ত করেন।
 
পরে মনপুরা থানা পুলিশ এসে সুরতহাল রিপোর্ট সংগ্রহ করে। কোনো অভিযোগ না থাকায় মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়। জুমার নামাজের পর জানাজা শেষে স্থানীয় দারোগার পাড় জামে মসজিদ কবরস্থানে তাকে দাফন করা হয়।
 
এ ব্যাপারে মনপুরা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান কবির বলেন, ‘নিখোঁজ জেলের মৃতদেহ উদ্ধারের খবর পেয়ে আমরা সুরতহাল রিপোর্ট সংগ্রহ করি। কোনো অভিযোগ না থাকায় মৃতদেহটি দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়।’
 
গত ১৪ জানুয়ারি বেলা তিনটায় মেঘনা নদীতে বেহুন্দি জাল বসাতে গিয়ে নিখোঁজ হন উপজেলার চরযতিন গ্রামের বাসিন্দা মো. মোস্তফা (৪৫)। তাকে উদ্ধারে মনপুরা ফায়ার সার্ভিস ও বরিশাল থেকে আসা ডুবুরি দল মেঘনায় তল্লাশি চালায়। নিখোঁজ জেলে মোস্তফাকে অনেক অনুসন্ধানের পর খুঁজে না পেয়ে ডুবুরি দল চলে যায়।
আদালত ভবন থেকে পড়ে কলেজ ক্যাশিয়ারের মৃত্যু, রহস্য ঘিরে তদন্ত
  • ০৭ অক্টোবর ২০২৬
মেসির এক গোল, দুই অ্যাসিস্ট, জয় দিয়ে বিদায় আর্জেন্টাইন মহাত…
  • ০৭ অক্টোবর ২০২৬
বিদায়ী ম্যাচে অবশেষে গোলের দেখা মেসির, ৩-০ ব্যবধানে আর্জেন্…
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬