মিজানুর রহমান আজহারীর পরবর্তী মাহফিল শনিবার লালমনিরহাটে

১৭ জানুয়ারি ২০২৫, ০২:৩৪ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৪:১৮ PM
মিজানুর রহমান আজহারী

মিজানুর রহমান আজহারী © সংগৃহীত

আগামীকাল শনিবার রংপুর বিভাগের লালমনিরহাটে তাফসিরুল কোরআন মাহফিলে অংশগ্রহণ করবেন জনপ্রিয় ইসলামিক আলোচক ড. মিজানুর রহমান আজহারী। ইসলামিক সোসাইটি লালমনিরহাটের উদ্যোগে আয়োজিত এই তাফসিরুল কোরআন মাহফিলে সবাইকে আসার আহ্বান জানিয়েছেন তিনি। 

আজ শুক্রবার (১৭ জানুয়ারি)  মিজানুর রহমান আজহারী তার ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এ বিষয়ে নিশ্চিত করেছেন।  

তিনি ফেসবুকে বলেন, ‘রংপুর বিভাগের বন্ধুরা,ইনশাআল্লাহ আগামীকাল থাকছি—লালমনিরহাটের সোহরাওয়ার্দী উদ্যানে, ইসলামিক সোসাইটি লালমনিরহাটের উদ্যোগে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলে। আসুন, দেখা হবে, কথা হবে।’

আরও পড়ুন: ২২ হাজার টন চাল নিয়ে মিয়ানমার থেকে জাহাজ চট্টগ্রামে

মাহফিলে কমপক্ষে ১০ লাখের অধিক মানুষের সমাগম হতে পারে বলে ধারণা আয়োজকদের। লাখ লাখ লোকের সমাগমের কথা চিন্তা করে ইতিমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জনভোগান্তি এড়াতে ও মাহফিলে আগত মুসল্লিদের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।

এর আগে গত ১১ জানুয়া‌রি সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজ মাঠে আঞ্জুমানে খেদমতে কোরআনের উদ্যোগে তিন দিনব্যাপী ৩৬তম তাফসির মাহফিলের শেষ দিনে তিনি ওয়াজ করেন।

আদালত ভবন থেকে পড়ে কলেজ ক্যাশিয়ারের মৃত্যু, রহস্য ঘিরে তদন্ত
  • ০৭ অক্টোবর ২০২৬
মেসির এক গোল, দুই অ্যাসিস্ট, জয় দিয়ে বিদায় আর্জেন্টাইন মহাত…
  • ০৭ অক্টোবর ২০২৬
বিদায়ী ম্যাচে অবশেষে গোলের দেখা মেসির, ৩-০ ব্যবধানে আর্জেন্…
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬