সীমান্ত এলাকা থেকে দুই ভারতীয় নাগরিক আটক

১৭ জানুয়ারি ২০২৫, ০২:১০ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৪:১৮ PM
দুই ভারতীয় নাগরিক

দুই ভারতীয় নাগরিক © সংগৃহীত

সীমান্তে অনুপ্রবেশকারী দুই ভারতীয় নাগরিককে সুনামগঞ্জের দোয়ারা বাজারের বাংলাবাজার থেকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে উপজেলার মৌলারপাড় এলাকা থেকে টহলরত বিজিবি সদস্যরা তাদের আটক করেন। 

বিজিবি-৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অনুপ্রবেশকারী দুই ভারতীয় নাগরিককে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়াধীন আছে।

আটককৃতরা হলেন- ভারতের শিলংয়ের ইস্ট খাসিয়া হিল জেলার সাইগ্রাম থানার ডালিয়াবস্তি গ্রামের ভূপেন্দ গারোর দুই ছেলে মালুছ গারো ও করল গারো। সম্পর্কে তারা আপন দুই ভাই। 

 

ট্যাগ: আটক
আদালত ভবন থেকে পড়ে কলেজ ক্যাশিয়ারের মৃত্যু, রহস্য ঘিরে তদন্ত
  • ০৭ অক্টোবর ২০২৬
মেসির এক গোল, দুই অ্যাসিস্ট, জয় দিয়ে বিদায় আর্জেন্টাইন মহাত…
  • ০৭ অক্টোবর ২০২৬
বিদায়ী ম্যাচে অবশেষে গোলের দেখা মেসির, ৩-০ ব্যবধানে আর্জেন্…
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬