প্রেস অ্যাক্রেডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিটি গঠন

১৭ জানুয়ারি ২০২৫, ১১:৪৩ AM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৪:১৮ PM
লোগো

লোগো © সংগৃহীত

প্রেস অ্যাক্রেডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করেছে সরকার। কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম। সদস্য সচিব করা হয়েছে তথ্য অধিদপ্তরের উপপ্রধান তথ্য অফিসার মোহাম্মদ কামরুজ্জামান ভূঁঞাকে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে,  প্রধান উপদেষ্টার কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী প্রেস অ্যাক্রেডিটেশন নীতিমালা ২০২২ পুনর্মূল্যায়নের জন্য কমিটি গঠন করা হয়েছে। কমিটি প্রয়োজনীয় সংযোজন, সংশোধন ও পরিমার্জনের সুপারিশ করবে। আগামী ১০ ফেব্রুয়ারির মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

কমিটির  অন্য সদস্যরা হলেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. কাউসার আহাম্মদ, জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব মো. আতাউর রহমান খান, তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসার মো. নিজামূল কবীর, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক খালেদা বেগম, প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রেস উপসচিব আবুল কালাম আজাদ মজুমদার, সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মেদ, বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি মো. ওবায়দুর রহমান শাহীন, ডিইউজের সভাপতি মো. শহিদুল ইসলাম, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন, ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সভাপতি দৌলত আক্তার মালা, ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের ট্রাস্টি ইলিয়াস হোসেন, বাংলাদেশি জার্নালিস্টস ইন ইন্টারন্যাশনাল মিডিয়ার (বিজেআইএম) প্রতিষ্ঠাতা আহ্বায়ক শিকদার আবীর মাহমুদ (স্যাম) জাহান, ডিক্যাব এবং বিএসআরএফ সদস্য মো. মুস্তাফিজুর রহমান, রিপোর্টার্স উইদাউট বর্ডারসের (আরএসএফ) বাংলাদেশ করেসপন্ডেন্ট সালিম সামাদ, বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ইন্দ্রজিৎ কুমার ঘোষ।

শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence