ক্ষমতায় গেলে দুর্নীতিমুক্ত ও সুশাসন প্রতিষ্ঠার প্রতিশ্রুতি জামায়াতের

১৭ জানুয়ারি ২০২৫, ১১:৪১ AM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৪:১৮ PM
ডা. শফিকুর রহমান

ডা. শফিকুর রহমান © টিডিসি ফটো

বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাগুরা শাখার দীর্ঘ ১৭ বছর পর খোলা ময়দানে প্রকাশ্যে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে মাগুরা শহরের ঐতিহাসিক নোমানী ময়দানে আয়োজিত এই সম্মেলনে হাজারো কর্মীর সমাগম ঘটে।  

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, বৈষম্যহীন, জোট নিরপেক্ষ সমাজ গঠনের জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ। বাংলাদেশে সকল ধর্মের মানুষ তার নিজ নিজ ধর্ম পালনে স্বাধীন থাকবে। কোনো ধর্ম নিয়েই বাড়াবাড়ি করা যাবে না।

জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, জনগণ অতীত, বর্তমান ও ভবিষ্যৎ বিচার করে সিদ্ধান্ত নেবেন কাকে তারা বেছে নেবেন। আমরা ক্ষমতায় গেলে দুর্নীতি করব না, করতেও দেব না। দুর্নীতির মৃত্যু হবে, সুনীতির জয় হবে।

জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক এম বি বাকেরের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসেন, যশোর জেলা শাখার সাবেক আমির মো. আজিজুর রহমান এবং অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।  

সম্মেলনে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ বর্তমান সরকারের সমালোচনা করে বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এসে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের কথা বলেছিল, কিন্তু পরিবর্তন করেছে নিজেদের ভাগ্য। দেশ আজ দুর্নীতি ও বৈষম্যে জর্জরিত। এছাড়া সম্মেলনে জামায়াত নেতৃবৃন্দ ক্ষমতায় গেলে দুর্নীতিমুক্ত ও সুশাসন প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন।  

সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশের শুরা সদস্য বদরউদ্দিন, জেলা সেক্রেটারি অধ্যাপক সাইদ আহমেদ বাচ্চু এবং ইসলামী ছাত্র শিবিরের জেলা সভাপতি মো. আমিন উদ্দিন আশিকসহ আরও অনেকে।

ট্যাগ: জামায়াত
আদালত ভবন থেকে পড়ে কলেজ ক্যাশিয়ারের মৃত্যু, রহস্য ঘিরে তদন্ত
  • ০৭ অক্টোবর ২০২৬
মেসির এক গোল, দুই অ্যাসিস্ট, জয় দিয়ে বিদায় আর্জেন্টাইন মহাত…
  • ০৭ অক্টোবর ২০২৬
বিদায়ী ম্যাচে অবশেষে গোলের দেখা মেসির, ৩-০ ব্যবধানে আর্জেন্…
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬