মেডিকেল কলেজে আসন বাড়ছে কি না, যা বললেন স্বাস্থ্য উপদেষ্টা

১৭ জানুয়ারি ২০২৫, ১১:৪৪ AM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৪:১৮ PM
স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম

স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম © সংগৃহীত

মেডিকেল কলেজে আসন বৃদ্ধি না করে সরকার সক্ষমতা বৃদ্ধির জন্য অধিকসংখ্যক শিক্ষক নিয়োগের কথা ভাবছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম।

আজ শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে ঢাকা রেসিডেনসিয়াল কলেজ কেন্দ্রে এমবিবিএস ভর্তি পরীক্ষা পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।
 
স্বাস্থ্য উপদেষ্টা বলেন, মেডিকেল কলেজে আসন বৃদ্ধি নয়, সক্ষমতা বৃদ্ধির জন্য অধিক সংখ্যক শিক্ষক নিয়োগের কথা ভাবছে সরকার। প্রয়োজনে সমন্বয় করা হবে কলেজগুলোকে।
 
প্রয়োজননির্ভর চিকিৎসক তৈরি করতে হবে বলেও মন্তব্য করেন নূরজাহান বেগম।
 
আজ সকাল ১০টায় দেশের ১৯টি কেন্দ্রের একাধিক স্থানে দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা শুরু হয়। বেলা ১১টা পর্যন্ত চলে ভর্তি পরীক্ষা।

আরও পড়ুন: ‘গণশত্রু’ ডাক শুনতে হলো প্রধান উপদেষ্টার প্রেস সচিবকে

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, দেশে মেডিকেল কলেজ রয়েছে ১১০টি। এর মধ্যে সরকারি ৩৭টি ও বেসরকারি ৬৭টি। এ ছাড়া একটি আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ও পাঁচটি বেসরকারি আর্মি মেডিকেল কলেজ রয়েছে।
 
২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন ১ লাখ ৩৫ হাজার ২৬১ জন শিক্ষার্থী। আর কোটাসহ মেডিকেলে মোট আসন রয়েছে ৫ হাজার ৩৮০টি। এ হিসাবে চলতি বছর আসনপ্রতি লড়ছেন ২৫ শিক্ষার্থী।

গণভোট-গুম কমিশনসহ বিভিন্ন অধ্যাদেশ বাতিলের প্রস্তাবের জকসুর…
  • ০৯ এপ্রিল ২০২৬
বিসিবির সংবিধানে এডহক কমিটি বলতে কিছুই নাই: আসিফ মাহমুদ
  • ০৯ এপ্রিল ২০২৬
সংসদে মানবাধিকার কমিশন ও গুম অধ্যাদেশ পাসের আহ্বান
  • ০৯ এপ্রিল ২০২৬
দিল্লির বৈঠকে শেখ হাসিনা-কামালকে ফেরত চাইল ঢাকা
  • ০৯ এপ্রিল ২০২৬
প্রিমিয়ার লিগ আয়োজন নিয়ে যা বললেন তামিম ইকবাল
  • ০৯ এপ্রিল ২০২৬
নরসিংদীতে শিবিরের দুই দিনব্যাপী ‘প্রকাশনা উৎসব’
  • ০৮ এপ্রিল ২০২৬
close