রোহিঙ্গা ক্যাম্পে আগুন, শিশুর মৃত্যু

১৭ জানুয়ারি ২০২৫, ০১:২৬ AM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৪:১৯ PM

কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া মৌচনি রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডে শতাধিক বসতঘর পুড়ে গেছে। আগুনে পুড়ে ৫ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার দিকে নয়াপাড়া মৌচনি ক্যাম্পের জি-ব্লকে এ অগ্নিকাণ্ড ঘটে। এসব তথ্য নিশ্চিত করেছেন টেকনাফের নয়াপাড়া ক্যাম্পের ইনচার্জ (যুগ্ম সচিব) আবদুল হান্নান।

তিনি বলেন, ক্যাম্পে হঠাৎ আগুন লাগার ঘটনা ঘটে। পরে স্থানীয়দের পাশাপাশি ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়। এছাড়া প্রায় শতাধিক ঘরবাড়ি পুড়ে গেছে। 

১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (এডিআইজি) মোহাম্মদ কাউসার সিকদার বলেন, ‘রাতে টেকনাফের নয়াপাড়া মোচনী নিবন্ধিত ক্যাম্পের পি-৩ ব্লকে জনৈক ব্যক্তির বসত ঘরে আকস্মিক আগুন লাগার ঘটনা ঘটে। এতে মুহূর্তেই আগুন আশপাশের ঘর ও স্থাপনায় ছড়িয়ে পড়ে। এ সময় এপিবিএন পুলিশের পাশাপাশি স্থানীয় রোহিঙ্গারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে খবর পেয়ে টেকনাফ ফায়ার সার্ভিস স্টেশনের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।’

ওসি কাউসার সিকদার বলেন, ‘অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত শতাধিক বসত ঘর ও নানা স্থাপনা ভস্মীভূত এবং এক শিশুর মৃত্যু হয়েছে।’

আদালত ভবন থেকে পড়ে কলেজ ক্যাশিয়ারের মৃত্যু, রহস্য ঘিরে তদন্ত
  • ০৭ অক্টোবর ২০২৬
মেসির এক গোল, দুই অ্যাসিস্ট, জয় দিয়ে বিদায় আর্জেন্টাইন মহাত…
  • ০৭ অক্টোবর ২০২৬
বিদায়ী ম্যাচে অবশেষে গোলের দেখা মেসির, ৩-০ ব্যবধানে আর্জেন্…
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬