সর্বদলীয় বৈঠকে বিএনপি অংশ নেবে না এমন কথা আমি বলিনি : টুকু

১৬ জানুয়ারি ২০২৫, ১২:৫৭ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:২৬ PM
ইকবাল হাসান মাহমুদ টুকু

ইকবাল হাসান মাহমুদ টুকু © সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র চূড়ান্ত করতে রাজনৈতিক দল ও অন্য অংশীজনদের সাথে সর্বদলীয় বৈঠকে বসবেন। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেলে এ বৈঠক অনুষ্ঠিত হবে। তবে বৃহস্পতিবার সকাল থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে উদ্ধৃত করে  'এই বৈঠকে বিএনপি অংশ নেবে না' এমন একটি সংবাদ গণমাধ্যমে ছড়িয়ে পড়ে। এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন তিনি।

এ বিষয়ে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, 'বিএনপি বৈঠকে অংশ নেবে না—এমন কোনো সিদ্ধান্তের বিষয়ে আমি জানি না। বিএনপি বৈঠকে যোগ দিচ্ছে না এমন কথাও আমি বলিনি।'

এদিকে, বিকেলে অনুষ্ঠেয় সর্বদলীয় সভায় অংশগ্রহণ করা না করা নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি জানিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, বিএনপি সর্বদলীয় সভায় যাবে না এ রকম কোনো সিদ্ধান্ত হয়নি। তবে কীভাবে অংশগ্রহণ করা যায় তা নিয়ে আলোচনা চলছে। অপেক্ষা করুন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, 'বৈঠকে বিএনপি যাবে কিনা, এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।'

শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence