ঘুষ, দুর্নীতি ও চাঁদার হার বেড়েছে জানিয়ে ফের দেশ ছাড়লেন সাংবাদিক নোমান

১৬ জানুয়ারি ২০২৫, ১১:২৭ AM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:২৬ PM
সাংবাদিক অলিউল্লাহ নোমান

সাংবাদিক অলিউল্লাহ নোমান © সংগৃহীত

দেশে গণঅভ্যুত্থানের পরও ঘুষ, দুর্নীতি ও চাঁদার হার বেড়েছে জানিয়ে ফের দেশ ছেড়েছেন সাংবাদিক অলিউল্লাহ নোমান। অনেক আনন্দ ও তিক্ত অভিজ্ঞতা নিয়ে ফিরে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন দৈনিক আমার দেশের এ বিশেষ প্রতিনিধি। 

আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন অলিউল্লাহ নোমান। তিনি বলেন, ‘আমার দেশ প্রকাশ হয়েছে, এতে আনন্দিত। দেশে এসে কাজ করার সুযোগ হয়েছে, আল্লাহর শোকরিয়া।’

তিনি আরো বলেছেন, ‘অনেক আনন্দ ও তিক্ত অভিজ্ঞতা নিয়ে ফিরে যাচ্ছি। দেশ কেমন দেখলেন, অনেকেই জানতে চাইবেন। এক কথায় উত্তর দিয়ে রাখি, আমি হতাশ।’

আরো পড়ুন: দেশে এইচএমপিভিতে আক্রান্ত নারীর মৃত্যু

অলিউল্লাহ নোমান লিখেছেন, ‘শেখ হাসিনা পালিয়ে গেছেন এটুকুই শান্তি। বাকি সব আগের চেয়েও অবনতি মনে হয়েছে আমার কাছে। বদলি, পোস্টিংয়ে টাকার ছড়াছড়ি। ঘুষ, দুর্নীতি কোন কোন ক্ষেত্রে বেড়েছে বলেই ভুক্তভোগীদের অভিমত।’

তিনি বলেন, ‘লুটেরা, চাঁদাবাজ শুধুমাত্র চেহারার পরিবর্তন হয়েছে। চাঁদার রেট কোন কোনো জায়গায় বেড়ে গেছে আগের তুলনায়। ফাইল আগের মতই আটকে থাকে ঘুষের অপেক্ষায়। বিপ্লব বলতে যা বোঝায় তার ধারে কাছেও কিছু নেই। আপাতত এবারের মত আল্লাহ হাফেজ বাংলাদেশ। এত রক্ত ও শহীদের আত্মা আমাদের অভিশাপ দেবে।’

৯৪২ কোটি টাকার অত্যাধুনিক রাডারের যুগে বাংলাদেশ, নজরদারি কর…
  • ২২ এপ্রিল ২০২৬
ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তিতে বাজেট বাড়াতে যাচ্ছে যুক্তর…
  • ২২ এপ্রিল ২০২৬
কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, ফায়ার সার্ভিসের ৩ ইউ…
  • ২২ এপ্রিল ২০২৬
ঢাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় মামলা না নেওয়ায় পুলিশের বির…
  • ২২ এপ্রিল ২০২৬
প্রতিটি ক্যাম্পাসে আমরা আপনাদেরকে হাজার হাজার বার গুপ্ত বলব…
  • ২১ এপ্রিল ২০২৬
জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের আহ্বান রাবি ছাত্রদল সভাপত…
  • ২১ এপ্রিল ২০২৬