বিএনপি নেতা বাবর খালাস পাওয়ায় নেত্রকোনায় আনন্দ মিছিল

১৪ জানুয়ারি ২০২৫, ০৮:০৪ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৩২ PM
নেত্রকোনায় আনন্দ মিছিল

নেত্রকোনায় আনন্দ মিছিল © টিডিসি ফটো

চট্টগ্রামের বহুল আলোচিত ১০ ট্রাক অস্ত্র আটকের মামলার যাবজ্জীবন সাজা থেকে খালাস পেয়েছেন বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে চট্টগ্রামে শুনানি শেষে তাকে খালাস দেয়া হয়। এমন সংবাদের প্রেক্ষিতে তার নিজ এলাকা নেত্রকোনার মদনে আনন্দ মিছিল করছে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতা কর্মীরা।

মিছিলটির নেতৃত্বে ছিলেন, মদন উপজেলা বিএনপির সভাপতি মো. নূরুল আলম তালুকদার ও পৌর বিএনপির সভাপতি কামরুজ্জামান চন্দন।

এ সময় মদন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাদির, সাবেক উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল হেলিম ভুলু, সাবেক পৌর বিএনপির সভাপতি সাইদুর রহমান সম্রাট, সাবেক উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামছুল আলম লালু, সাবেক উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফ উদ্দিন আহমেদ শেকুল, সাবেক সাংগঠনিক সম্পাদক আবু তাহের আজাদ, যুবদল সভাপতি গোলাম রাসেল রুবেল, ফতেপুর ইউপি চেয়ারম্যান সামিউল হায়দার সফি, ছাত্রদলের সাধারণ সম্পাদক শামীম হাসান, পৌর ছাত্রদলের আহ্বায়ক মাহমুদুর রহমান মিঠু, স্বেচ্ছা সেবক দলের সদস্য সচিব মো. আশরাফুল ইসলাম, সিনিয়র সদস্য সচিব শেখ রিপন, পৌর যুবদলের সাবেক সদস্য সচিব এনামুল হক সহ অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিলে অংশগ্রহণ করেন।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয…
  • ০৭ অক্টোবর ২০২৬
হাসতে হাসতেই কাঁদলেন মেসি, বিদায়ী বক্তব্যে যা বললেন আর্জেন্…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোটে হেরেছিলেন হাসনাত আবদুল্লাহর কাছে, এবার হারালেন দলীয় পদ
  • ০৭ অক্টোবর ২০২৬
অর্ধশত জনবল নিয়োগ দেবে বুয়েট, আবেদন অনলাইনে
  • ০৭ অক্টোবর ২০২৬
মবের শিকার শিক্ষক-শিক্ষার্থীদের অভিযোগ তদন্ত করবে জাতিসংঘ, …
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রাধ্যক্ষসহ ৪ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলার জেরে গভীর রাতে চ…
  • ০৭ অক্টোবর ২০২৬