নোয়াখালীতে অস্ত্রসহ গ্রেফতার যুবলীগ নেতা

১৪ জানুয়ারি ২০২৫, ০৬:৪৪ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৩২ PM
যুবলীগ নেতা পাহ্ন নাথ রাহুল

যুবলীগ নেতা পাহ্ন নাথ রাহুল © সংগৃহীত

নোয়াখালী পৌরসভায় অভিযান চালিয়ে অস্ত্র ও ম্যাগাজিনসহ পাহ্ন নাথ রাহুল (৩৯) নামের এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে সুধারাম মডেল থানা পুলিশ। মঙ্গলবার (১৪ই জানুয়ারি) দুপুরে ২নং ওয়ার্ডের মাস্টার পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃত পাহ্ন নাথ রাহুল (৩৯) পৌর এলাকার মৃত সুকমার নাথের ছেলে। তিনি নোয়াখালী জেলা যুবলীগের সদস্য ও জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক ছিলেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালী পৌরসভার ২নং ওয়ার্ডের মাস্টার পাড়া ‘অপরাজিতা’  ভবনের ৩য় তলায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় যুবলীগ কর্মী পাহ্ন নাথ রাহুলকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে একটি ইউ.এস.এ তৈরী পিস্তল ও একটি ম্যাগাজিন জব্দ করা হয়। 

এ বিষয়ে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, ‘গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। যথাসময়ে আদালতে সোপর্দ করা হবে।’

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয…
  • ০৭ অক্টোবর ২০২৬
হাসতে হাসতেই কাঁদলেন মেসি, বিদায়ী বক্তব্যে যা বললেন আর্জেন্…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোটে হেরেছিলেন হাসনাত আবদুল্লাহর কাছে, এবার হারালেন দলীয় পদ
  • ০৭ অক্টোবর ২০২৬
অর্ধশত জনবল নিয়োগ দেবে বুয়েট, আবেদন অনলাইনে
  • ০৭ অক্টোবর ২০২৬
মবের শিকার শিক্ষক-শিক্ষার্থীদের অভিযোগ তদন্ত করবে জাতিসংঘ, …
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রাধ্যক্ষসহ ৪ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলার জেরে গভীর রাতে চ…
  • ০৭ অক্টোবর ২০২৬