বাণিজ্য মেলায় যুবদলের ২ গ্রুপের সংঘর্ষ, নিহত ১ 

১৪ জানুয়ারি ২০২৫, ০৫:৫৬ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
প্রতিকী ছবি

প্রতিকী ছবি © সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাইয়ে চলমান শিল্প ও বাণিজ্য মেলায় যুবদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে মো. মুন্না (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (১৩ জানুয়ারি) রাত ১১টার দিকে মিরসরাই স্টেডিয়াম ও মিরসরাই বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত মুন্না মিরসরাই পৌরসভার উত্তর গোভানিয়া এলাকার আব্দুল মান্নানের ছেলে। এ ঘটনায় আরও সাতজন আহত হয়েছেন। তাদের মধ্যে আরাফাত (২৩), আসিফ (২১), হাসান (২১), সজীব (২০), রাহাত (২৪), রাশেদ (২২) এবং হৃদয় (২১) আহতদের তালিকায় রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে মিরসরাই স্টেডিয়ামে চলমান মেলায় যুবদলের পৌরসভা আহ্বায়ক কামরুল ইসলাম এবং সদস্য সচিব জাহিদ হোসেনের অনুসারীদের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। বিষয়টি নিয়ে উত্তেজনা বেড়ে গেলে মেলার গেটের কাছে সিএনজি অটোরিকশার টোল আদায় এবং শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা জাহিদের অনুসারীদের ওপর কামরুলের অনুসারীরা হামলা চালায়।

ধাওয়া-পাল্টা ধাওয়া শেষে জাহিদের অনুসারীরা মহাসড়কের পশ্চিম পাশে অবস্থান নেয়। কিন্তু রাত ১১টার দিকে কামরুলের অনুসারীরা ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে তাদের ওপর আবারও হামলা চালায়।

সংঘর্ষের সময় কামরুলের অনুসারীদের হামলায় গুরুতর আহত হন মুন্না। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মিরসরাই পৌরসভা যুবদলের সদস্য সচিব জাহিদ হোসেন বলেন, ‘এ ধরনের ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। মুন্না যুবদলের কর্মী ছিল। এই হত্যাকাণ্ডের বিচার চাই।’

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, ‘সোমবার রাতে যুবদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। জড়িতদের চিহ্নিত করতে অভিযান চলছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।’

অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence