ভোমরা সীমান্তে বিএসএফের ফাঁকা গুলি

১৩ জানুয়ারি ২০২৫, ০২:২৪ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৪২ PM
ভোমরা সীমান্ত

ভোমরা সীমান্ত © টিডিসি

সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ফাঁকা গুলি ছুড়েছে। আজ সোমবার (১৩ জানুয়ারি) ভোররাতে ভোমরার ঘোজাডাঙ্গা শিবতলা এলাকায় এ ঘটনা ঘটে।

এ বিষয়ে সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. মাসুদ রানা বলেন, ‘আমরা গুলির শব্দ শুনেছি। তবে রাতের আঁধারে সন্দেহজনক পরিস্থিতিতে মাঝেমধ্যেই বিএসএফ এ ধরনের ফাঁকা গুলি চালায়। এতে সীমান্ত পরিস্থিতিতে কোনো অস্বাভাবিকতা দেখা যায়নি।’

স্থানীয় বাসিন্দা লুৎফর রহমান বলেন, ‘আজ ফজরের নামাজের সময় সীমান্তে কয়েক রাউন্ড গুলির শব্দ শুনতে পাই।’

এর আগে শনিবার (১১ জানুয়ারি) ভোমরা সীমান্তের লক্ষীদাড়ি এলাকায় বিএসএফ বাংলাদেশি কৃষক নজরুল ইসলামের জমিতে ধান রোপণে বাধা দেয়। কৃষক নজরুল ইসলাম বলেন, ‘আমি ৩০ বছর ধরে ওই জমি চাষাবাদ করে আসছি। কিন্তু বিএসএফ জমি নিয়ে বিরোধের জেরে এবার ধান রোপণ করতে পারিনি।’

এ ঘটনার পর বিজিবি ও বিএসএফের মধ্যে ব্যাটালিয়ন পর্যায়ে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উভয় দেশের সার্ভে বিভাগ আগামী ২০ জানুয়ারি জমিটির সীমানা নির্ধারণ করবে এবং পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে বলে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়।

বিসিএস কর্মকর্তাদের মাস্টার্সের সুযোগ দিচ্ছে জাপান
  • ০৭ অক্টোবর ২০২৬
সেই কলেজ ক্যাশিয়ারের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ
  • ০৭ অক্টোবর ২০২৬
আদালত ভবন থেকে পড়ে কলেজ ক্যাশিয়ারের মৃত্যু, রহস্যকে ঘিরে তদ…
  • ০৭ অক্টোবর ২০২৬
মেডিকেল ভর্তিচ্ছুকে ঢাকায় হত্যা করে এআই ভিডিও বানিয়ে মুক্তি…
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয…
  • ০৭ অক্টোবর ২০২৬
হাসতে হাসতেই কাঁদলেন মেসি, বিদায়ী বক্তব্যে যা বললেন আর্জেন্…
  • ০৭ অক্টোবর ২০২৬