ফেনীতে বাচ্চাসহ ৭ রোহিঙ্গাকে ধরে পুলিশে দিল শিক্ষার্থীরা

১১ জানুয়ারি ২০২৫, ০১:২৯ AM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৪৬ PM
৭ জন রোহিঙ্গা আটক

৭ জন রোহিঙ্গা আটক © টিডিসি সম্পাদিত

কক্সবাজার থেকে ফেনীর মহিপালে আসা স্টার লাইন বাসে থাকা বাচ্চাসহ ৭ জন রোহিঙ্গাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে শিক্ষার্থীরা।

শুক্রবার (১০ জানুয়ারি) সকালে কক্সবাজার থেকে ফেরার পথে শিক্ষার্থীরা তাদের কথাবার্তা এবং আচরণ সন্দেহজনক মনে করলে ফেনীর মহিপাল এলাকায় তাদের আটক করেন।  আটক রোহিঙ্গারা হলেন রবিউল আলম, সৈয়দ নুর, ওমর ফারুক, রশিদ আহম্মদ, শহীদ রুহুল আমিন, ইউনূস এবং মো. হাসান (বাচ্চা)।


পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, ফেনী থেকে শিক্ষার্থীদের একটি দল কক্সবাজার ভ্রমণে গিয়েছিল। সেখান থেকে সকাল ১১টায় স্টার লাইন পরিবহনের একটি বাসে করে ফেনী ফেরার পথে তারা দেখতে পায় একই বাসে বাচ্চাসহ কয়েকজন ব্যক্তি উঠেছে যাদের কথাবার্তা এবং আচরণ দেখে তাদের রোহিঙ্গা বলে সন্দেহ হয়। পরে তারা ফেনীতে এসে পৌঁছালে মহিপালে শিক্ষার্থীরা তাদের আটক করে পুলিশে খবর দেয়।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা বলেন, শিক্ষার্থীরা ফেনীর মহিপাল থেকে বাচ্চাসহ ৭ রোহিঙ্গাকে আটক করে পুলিশে খবর দিলে পুলিশ তাদের আটক করে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। জিজ্ঞাসাবাদ শেষে জানা যাবে তারা কোন রোহিঙ্গা ক্যাম্প থেকে এসেছে। সে অনুযায়ী তাদের ফেরত পাঠানোর ব্যবস্থা বা প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে। ওসি আরও বলেন, রোহিঙ্গাদের নির্দিষ্ট ক্যাম্প থেকে বাইরে যাওয়ার অনুমতি নেই। যদি তারা সেই এলাকা ত্যাগ করে তবে আইন অনুযায়ী তাদের আবার নির্ধারিত ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হয়।

ট্যাগ: ফেনী
পে-স্কেলের গেজেটের আলোকে ব্যবস্থা নিতে বিভিন্ন দপ্তরে অর্থ …
  • ০৭ অক্টোবর ২০২৬
আর্তনাদ-নীরব ক্রন্দন— ‘যে কণ্ঠ রুদ্ধ করা হয়েছিল, স্থাপত্যে …
  • ০৭ অক্টোবর ২০২৬
১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রাথমিকে নিয়োগপত্র পেয়েও যোগ দেননি ১৪৭১ প্রার্থী
  • ০৭ অক্টোবর ২০২৬
৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি
  • ০৭ অক্টোবর ২০২৬
নেহা বোরা, বিজেপি সমর্থক পরিবারের মেয়ের আন্দোলনের ‘অন্যতম ম…
  • ০৭ অক্টোবর ২০২৬