কাঁটাতারে ফেলানী নয়, ঝুলে ছিল বাংলাদেশের সার্বভৌমত্ব: সাদিক

০৭ জানুয়ারি ২০২৫, ১২:২৮ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৫৪ PM

© সংগৃহীত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি সাদিক কায়েম বলেছেন, কাঁটাতারে ফেলানী নয়, ঝুলে ছিলো বাংলাদেশের সার্বভৌমত্ব।

আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে তিনি লিখেন, ‘ভারতীয় আগ্রাসনের নির্মম বলি আমাদের ফেলানী। কাঁটাতারে ফেলানী নয়, ঝুলে ছিলো বাংলাদেশের সার্বভৌমত্ব।’

ফেলানীর না পাওয়া বিচার আজ পূরণ করার সময় এসে গেছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরো যোগ করেন, ‘পরাধীনতার শিকল ভেঙ্গে স্বমহিমায় উড়তে থাকুক লাল-সবুজের পতাকা। নতজানু নীতি আর কারো প্রভুত্ব মানবে না নতুন বাংলাদেশের ছাত্রজনতা।’

বাংলাদেশ-ভারত সীমান্তে কুড়িগ্রামের অনন্তপুর-দিনহাটা সীমান্তের খিতাবেরকুঠি এলাকায় ৭ জানুয়ারি ২০১১ সালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর সদস্যরা ফেলানী খাতুন গুলি করে হত্যা করে। বিএসএফ ১৮১ ব্যাটালিয়নের চৌধুরীহাট ক্যাম্পের জওয়ানদের এই ঘটনার জন্য দায়ী করা হয়। ফেলানীর লাশ পাঁচ ঘণ্টা কাঁটাতারে ঝুলে ছিল।

মেসির ১০ নম্বর জার্সির উত্তরসূরি কে?
  • ০৭ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষার সময়সূচি …
  • ০৭ অক্টোবর ২০২৬
সংবাদ প্রকাশ করায় চিকিৎসক বললেন—ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদ…
  • ০৭ অক্টোবর ২০২৬
অ্যাসোসিয়েট অফিসার নিয়োগ দেবে অ্যাকশনএইড বাংলাদেশ, আবেদন ১১…
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা
  • ০৭ অক্টোবর ২০২৬
দেশী-বিদেশী পর্যটক টানতে কক্সবাজারে শুরু হচ্ছে তিন মাসব্যাপ…
  • ০৭ অক্টোবর ২০২৬