খালেদা জিয়ার লন্ডন যাত্রা

নেতাকর্মীদের সুশৃঙ্খলভাবে ফুটপাতে দাঁড়ানোর নির্দেশনা বিএনপির

০৭ জানুয়ারি ২০২৫, ০৯:২৩ AM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৫৪ PM
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া © সংগৃহীত

উন্নত চিকিৎসার জন্য আজ যুক্তরাজ্যের লন্ডনে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সাবেক এই প্রধানমন্ত্রীকে বিদায় জানাতে নেতাকর্মীদের বিমান বন্দরের রাস্তার ফুটপাতে সুশৃঙ্খলভাবে দাঁড়ানোর নির্দেশনা দিয়েছে বিএনপি।

সোমবার (৬ জানুয়ারি) বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া চিকিৎসার উদ্দেশে মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত ৮টায় তার গুলশানের বাসা থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রওনা হবেন। তিনি রাত ৯টায় বিমানবন্দরে পৌঁছাবেন এবং রাত ১০টায় রয়েল কাতার আমিরের ‘এয়ার অ্যাম্বুলেন্স’ যোগে যুক্তরাজ্যের উদ্দেশে রওনা দেবেন।

বিজ্ঞপ্তিতে রিজভী বলেন, এ উপলক্ষ্যে ঢাকা মহানগর (উত্তর ও দক্ষিণ) বিএনপি এবং সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সুশৃঙ্খলভাবে রাস্তার ফুটপাতে দাঁড়িয়ে দেশনেত্রীকে বিদায় জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। যাতে রাস্তায় যানবাহন ও পথচারী চলাচলে কোনো বিঘ্ন না ঘটে।

রিজভীর প্রত্যাশা এ বিষয়ে নেতাকর্মী যথাযথভাবে নির্দেশনা মেনে চলবেন।

হজে বিমানভাড়া কমপক্ষে ২০ হাজার টাকা কমবে: বিমান প্রতিমন্ত্রী
  • ১৩ এপ্রিল ২০২৬
ফুল-ফান্ডেড স্কলারশিপে পড়ুন সিংহুয়া বিশ্ববিদ্যালয়ে, অধ্যয়ন…
  • ১৩ এপ্রিল ২০২৬
নববর্ষে ঢাবির হলে ছাত্রদল নেতার ‘মুরালি-বাতাসা’ বিতরণ
  • ১৩ এপ্রিল ২০২৬
দক্ষিণ আইচা কলেজে নতুন গভর্নিং বডি গঠন
  • ১৩ এপ্রিল ২০২৬
এদিক-ওদিক তাকালে ও কথা বললে ১ বছর বহিষ্কার, ২০ অপরাধের কোন…
  • ১৩ এপ্রিল ২০২৬
চাঁদপুরে ৫ কেজি গাঁজাসহ ২ পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড
  • ১৩ এপ্রিল ২০২৬