প্রধান উপদেষ্টার ঘোষিত সময়েই নির্বাচন: উপদেষ্টা আদিলুর

০৬ জানুয়ারি ২০২৫, ০৯:২৮ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৫৮ PM
গৃহায়ণ, গণপূর্ত ও শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান

গৃহায়ণ, গণপূর্ত ও শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান © সংগৃহীত

জাতীয় নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার নির্ধারিত সময়ের মধ্যেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন গৃহায়ণ, গণপূর্ত ও শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।  

সোমবার (৬ জানুয়ারি) বিকেলে মুন্সিগঞ্জ আদালতে শহীদ পরিবার কর্তৃক জুলাই শহীদ স্মৃতি সংযোগ করিডোরের উদ্বোধনী অনুষ্ঠান শেষ সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

গণপূর্ত উপদেষ্টা বলেন, জানুয়ারির মধ্যে সংস্কার কমিশনের রিপোর্ট বের হয়ে আসবে। এরপর রাজনৈতিক দলের পরামর্শ অনুযায়ী নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ নির্ধারণে সরকার এগোবে। জুলাই ঘোষণাপত্র নিয়ে সরকারের কাজ চলছে।

শিল্পকারখানা নির্মাণের পরিবেশ রক্ষায় অগ্রাধিকারের বিষয়টি জানিয়ে উপদেষ্টা আদিলুর রহমান বলেন, ঢাকা থেকে রাসায়নিক কারখানার কার্যক্রম মুন্সিগঞ্জে নির্মিত বিসিকের কেমিক্যাল পার্কে স্থানান্তরের কাজ চলছে। তবে খেয়াল রাখতে হবে যাতে কোনোভাবেই পরিবেশের সঙ্গে কম্প্রোমাইজ করা না হয়।

তিনি বলেন, জুলাই শহীদরা দেশকে মুক্ত করেছেন। তাদের স্বীকৃতিকে সামনে নিয়ে আসা এবং পরবর্তী প্রজন্মের কাছে শিক্ষণীয় করে রাখার কাজ চলমান থাকবে। শহীদ পরিবারকে সহায়তায় দেওয়ার প্রক্রিয়া চলমান থাকবে।

করিডোর উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ সদরের পাঁচ শহীদের পরিবারের সদস্যসহ আদালতের বিচারক এবং জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষার সময়সূচি …
  • ০৭ অক্টোবর ২০২৬
সংবাদ প্রকাশ করায় চিকিৎসক বললেন—ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদ…
  • ০৭ অক্টোবর ২০২৬
অ্যাসোসিয়েট অফিসার নিয়োগ দেবে অ্যাকশনএইড বাংলাদেশ, আবেদন ১১…
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা
  • ০৭ অক্টোবর ২০২৬
দেশী-বিদেশী পর্যটক টানতে কক্সবাজারে শুরু হচ্ছে তিন মাসব্যাপ…
  • ০৭ অক্টোবর ২০২৬
৯ম শ্রেণির রেজিস্ট্রেশনের সময় বাড়ল, সুযোগ পাচ্ছে বাদ পড়া…
  • ০৭ অক্টোবর ২০২৬