খালেদা জিয়ার আরোগ্য কামনা করে যা বললেন মাহি বি চৌধুরী

০৬ জানুয়ারি ২০২৫, ০৯:৩০ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৫৮ PM
খালেদা জিয়া ও মাহি বি চৌধুরী

খালেদা জিয়া ও মাহি বি চৌধুরী © সংগৃহীত

উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার যুক্তরাজ্যে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তাকে নিতে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুল্যান্সে ইতোমধ্যে ঢাকায় এসে পৌঁছেছে।

খালেদা জিয়ার লন্ডন যাওয়ার মুহূর্তে তার জন্য শুভ কামনা জানিয়ে সম্পূর্ণ আরোগ্য কামনা করেছেন সাবেক রাষ্ট্রপতি ডা. এ কিউ এম বরুদ্দোজা চৌধুরীর ছেলে সাবেক সংসদ সদস্য মাহী বি চৌধুরী। 

সোমবার (৬ জানুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য অচিরেই লন্ডন যাচ্ছেন। অতীতের সকল রাজনৈতিক পার্থক্য ও ভুল-বোঝাবুঝি সত্ত্বেও এই পুনর্মিলনের আনন্দে আমার হৃদয় এক অনির্বচনীয় শান্তি ও তৃপ্তিতে ভরে উঠেছে।’

তিনি বলেন, ‘কিছু সময়ের মধ্যেই একটি মায়ের সঙ্গে তার সন্তানের পুনর্মিলন, একজন দয়ালু দাদির সঙ্গে তার আদরের নাতনি ও পুত্রবধূর পুনর্মিলন ঘটতে যাচ্ছে। আমি কল্পনা করে আনন্দিত হই, তাদের প্রথম পারিবারিক নৈশভোজ, যেখানে হাসি-আনন্দ, গল্প আর স্মৃতিচারণায় মুখরিত হবে তাদের পরিবেশ।’

তিনি আরো বলেন, ‘গত বছরের ৫ অক্টোবর, আমার বাবা আমাদের ছেড়ে চলে গেছেন। তার কষ্ট আর অসুস্থতার মুহূর্তগুলোতে আমরা দেখেছি, আমার আর বোনদের উপস্থিতি তার মুখে হাসি এনে দিয়েছে। আমার মা এবং তার নাতি-নাতনিদের সান্নিধ্যে তিনি বার্ধক্য জয় করে প্রতিটি মুহূর্ত উপভোগ করতেন—কখনো তার প্রিয় গান গেয়ে, কখনো প্রিয় কবিতা আবৃত্তি করে। তার জীবনের বড় বড় অর্জনের চেয়ে এসব সাধারণ মুহূর্তগুলোই তাকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ করে তুলত। এমতাবস্থায় বেগম খালেদা জিয়াকে দীর্ঘদিন তার পরিবারের কাছ থেকে বিচ্ছিন্ন রাখার বিষয়টি হৃদয়বিদারক।’

সাবেক এ সংসদ সদস্য বলেন, ‘রাজনীতি হয়তো আমাদের দূরে সরিয়ে রাখতে পারে, কিন্তু আমি আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার কাছে প্রার্থনা করি, তিনি যেন আমাদের সাবেক প্রধানমন্ত্রীকে সম্পূর্ণ আরোগ্য দান করেন এবং তাকে তার প্রিয়জনদের সঙ্গে হাসি-আনন্দে ভরা প্রতিটি মুহূর্ত উপভোগ করার সুযোগ দেন।’

লিটার প্রতি ৫ টাকা করে ফের বাড়ল জ্বালানি তেলের দাম!
  • ৩১ মে ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে সমালোচনার জেরে এনসিপি নেতা কারাগারে, প…
  • ৩১ মে ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠান কবে খুলছে?
  • ৩১ মে ২০২৬
ব্রাজিলকে ৩-০ গোলে উড়িয়ে দিল গোপালগঞ্জের আর্জেন্টিনা
  • ৩১ মে ২০২৬
হানিফ এন্টারপ্রাইজের চেয়ারম্যান কফিল উদ্দিন আর নেই
  • ৩১ মে ২০২৬
রিজভীর বক্তব্যের নিন্দা জানিয়ে জামায়াত— ইয়ানত কোনো চাঁদাবাজ…
  • ৩১ মে ২০২৬