বিচার ব্যবস্থা এনালগ করে রেখেছেন, না হলে কারাগারে বসে হাজিরা দিতে পারতেন: পলককে আদালত

০৬ জানুয়ারি ২০২৫, ০৩:৪৮ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৫৮ PM
জুনায়েদ আহমেদ পলক

জুনায়েদ আহমেদ পলক © সংগৃহীত

সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে উদ্দেশ্য করে আদালত বলেছেন, ‘বিচার ব্যবস্থা এনালগ করে রেখেছেন কেন, আপনি আইসিটি মন্ত্রী থাকাকালীন কেন ডিজিটাল কোর্ট করে দেননি? না হলে আদালতে আসতে হতো না। কারাগারে বসে হাজিরা দিতেন।' 

মহানগর দায়রা জজকে পলক বলেন, ‘করোনার সময় চালু করেছিলাম। অনেক সীমাবদ্ধতা ছিল, চেষ্টা করেছি। পরে আর আগানো যায়নি।’

সোমবার (৬ জানুয়ারি) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন (গালিব) এসব কথা বলেন। এ সময় দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তারের আদেশ দেন আদালত। 

পলককে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক আল আমিন। আবেদনে বলা হয়, জুনায়েদ আহমেদ পলক যাত্রাবাড়ী থানার এক মামলায় গ্রেপ্তার হয়ে জেল-হাজতে আছেন। তিনি সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা ১ এর মামলায় এজাহারভুক্ত আসামি। জেল হাজতে থাকা এজাহার নামীয় এ আসামিকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেওয়া প্রয়োজন।

উল্লেখ্য, জুনায়েদ আহমেদ পলকের সঙ্গে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে শাফি মোদ্দাছির খান জ্যোতিকেও গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। 

ট্যাগ: আদালত
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষার সময়সূচি …
  • ০৭ অক্টোবর ২০২৬
সংবাদ প্রকাশ করায় চিকিৎসক বললেন—ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদ…
  • ০৭ অক্টোবর ২০২৬
অ্যাসোসিয়েট অফিসার নিয়োগ দেবে অ্যাকশনএইড বাংলাদেশ, আবেদন ১১…
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা
  • ০৭ অক্টোবর ২০২৬
দেশী-বিদেশী পর্যটক টানতে কক্সবাজারে শুরু হচ্ছে তিন মাসব্যাপ…
  • ০৭ অক্টোবর ২০২৬
৯ম শ্রেণির রেজিস্ট্রেশনের সময় বাড়ল, সুযোগ পাচ্ছে বাদ পড়া…
  • ০৭ অক্টোবর ২০২৬