জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে সরকার: প্রেস সচিব

০৫ জানুয়ারি ২০২৫, ০৬:০৫ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৫:৫১ PM
শফিকুল আলম

শফিকুল আলম © সংগৃহীত

রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে জুলাই ঘোষণাপত্র খসড়া চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

রবিবার (৫ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক বিফ্রিংয়ে তিনি এ কথা বলেন।

শফিকুল আলম বলেন, ‘জুলাই ঘোষণাপত্র নিয়ে আমরা বেশকিছু কথা শুনেছি। এটা নিয়ে কথাবার্তা হচ্ছে, এটা নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গেও আলোচনা হবে। এটা নিয়ে সামনে কিছু অগ্রগতি দেখা যাবে।’

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা বলেছিলাম কিছুদিনের মধ্যে ঘোষণাপত্র জারি করা হবে। আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি।’

রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার তারিখ এখনো নির্দিষ্ট করা হয়নি বলেও জানান তিনি।

বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে চায় সরকার: প্রধানমন্ত্রী
  • ০৭ অক্টোবর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে ভিভো, আবেদন ৪ নভেম্বর পর্যন্ত
  • ০৭ অক্টোবর ২০২৬
ম্যাডামের মেসেজে ‘হা হা’ রিঅ্যাক্ট, এক মাস ঘুরেও সার্টিফিকে…
  • ০৭ অক্টোবর ২০২৬
মুহূর্তেই ধ্বসে পড়ল বহুতল ভবন, ধ্বংসস্তূপে আটকা কয়েকজন
  • ০৭ অক্টোবর ২০২৬
কক্সবাজারে ট্যুরে নিয়ে ঢাকা কলেজ ছাত্র অধিকার নেতাকে নির্যা…
  • ০৭ অক্টোবর ২০২৬
শ্রমিক অধিকার ও ব্যাপক কর্মসংস্থান সরকারের অগ্রাধিকার: মাহ্…
  • ০৭ অক্টোবর ২০২৬