তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস

০৩ জানুয়ারি ২০২৫, ০৪:৫৭ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:১৭ PM
দেশের বিভিন্ন অঞ্চলে জেঁকে বসেছে শীত

দেশের বিভিন্ন অঞ্চলে জেঁকে বসেছে শীত © সংগৃহীত

রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে জেঁকে বসেছে শীত। পাশাপাশি ১৩ জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। তবে আবহাওয়া অফিস বলছে, তাপমাত্রা বেড়ে আগামী কয়েক দিনে শীতের অনুভূতি কমে আসবে।

আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা গণমাধ্যমকে বলেন, শৈত্যপ্রবাহ কমে আসবে কি না বলা যাচ্ছে না, তবে তাপমাত্রা একটু বাড়বে। এতে কয়েক দিন শীতের অনুভূতি কম থাকবে।

আজ শুক্রবার (৩ জানুয়ারি) আবহাওয়ার নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া, নওগাঁ, কুষ্টিয়া জেলাসহ রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

এদিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

২৮ দেশের ৫০০ তরুণ নিয়ে এশিয়া-প্যাসিফিক যুব জলবায়ু সম্মেলন, …
  • ০৭ অক্টোবর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি…
  • ০৭ অক্টোবর ২০২৬
বিইউএফটিতে জাতীয় উদ্যোক্তা মেলা ২০২৬
  • ০৭ অক্টোবর ২০২৬
সকালে ছিল ৩১৫০, বিকেলে হলো ৪৫৭০ টাকা: ফরম পূরণের ফি নিয়ে কা…
  • ০৭ অক্টোবর ২০২৬
১২ দিনের ব্যবধানে ৪ পুলিশ সদস্য প্রত্যাহার থানাটিতে
  • ০৭ অক্টোবর ২০২৬
আইএলটি-টোয়েন্টির সূচি প্রকাশ
  • ০৭ অক্টোবর ২০২৬