আমরা বিদেশি বন্ধু চাই, প্রভু চাই না: জামায়াত আমির

০৩ জানুয়ারি ২০২৫, ১২:৩৫ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:১৭ PM
কর্মী স‌ম্মেলনে বক্তব্য দিচ্ছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

কর্মী স‌ম্মেলনে বক্তব্য দিচ্ছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান © সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমরা বিদেশি বন্ধু চাই, প্রভু চাই না। আমরা পিন্ডির হাত থেকে মুক্ত হয়েছি অন্য কারও হাতে যাওয়ার জন্য নয়। কারও লাল চোখ আমরা দেখতে চাই না।’

আজ শুক্রবার (৩ জানুয়ারি) দুপুরে নাটোর জেলা জামায়া‌তের কর্মী স‌ম্মেল‌নে তি‌নি এ কথা ব‌লেন।

জামায়াত আমির বলেন, ‘জামায়াতে ইসলাম বৈষম্যহীন মানবিক সমাজ গড়তে চায়। আমরা বিভেদ নয়, ঐক্য চাই। এ দেশের হিন্দু-মুসলমান, বৌদ্ধ, খ্রিষ্টান সবাই গর্বিত নাগরিক। স্বাধীনতার পরে দফায় দফায় যারা ক্ষমতায় এসেছে তারাই আমানতের খেয়ানত করেছে। কম-বেশি সবাই এ জাতিকে কষ্ট দিয়েছে। সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে গত ১৫ বছর যারা ছিল।’

তিনি বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কথা স্মরণ করে তিনি বলেন, এত মানুষ কেন জীবন দিয়েছে? তারা বৈষম্যহীন সমাজ চায়। তারা বলেছে, আমরা চাঁদাবাজি বিরুদ্ধে, সন্ত্রাসীর বিরুদ্ধে।’

শ‌ফিকুর রহমান বলেন, ‘এত মানুষ কেন জীবন দিয়েছে? তারা বৈষম্যহীন সমাজ চায়। তারা বলেছে, আমরা চাঁদাবাজি বিরুদ্ধে, সন্ত্রাসীর বিরুদ্ধে। ১০ মাসের সন্তান থেকে শুরু করে ৮০ বছরের বৃদ্ধরা জুলাই আন্দোলনে নেমেছিল। সব শ্রেণি-পেশার মানুষ আন্দোলনে সংহতি জানিয়েছিল ‘

তিনি বলেন, ‘আওয়ামী লীগ বিভিন্ন দলের দেশ প্রেমিক নেতাকর্মীদের ওপর নির্যাতন চালিয়েছে। নির্বাচন তাদের জন্য, যারা দেশের মাটিকে আমানত মনে করে।  আমরা চাই অতি দ্রুত সংস্কার করে দেশে একটি নির্বাচন হোক। আশা করি তারা সেই দিকেই যাবে।’

জামায়াতের আমির ব‌লেন, ‘যারা বাংলাদেশে অকাম-কুমাম করেছে, তারাই মানুষকে চোর বলত। যারা মানুষের সম্পদ, ইজ্জতের ওপর হাত দিচ্ছে না তাদের মানুষ গ্রহণ করবে। পটপরিবর্তনের পর নেতাকর্মীদের বলেছি, সবাইকে ধৈর্য ধরতে হবে। আলহামদুলিল্লাহ, সবাই সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে ছিল। আন্দোলনে হতাহতদের পাশে দাঁড়িয়েছে। আমরা যুবকের হাতকে দেশ গড়ার হাতে পরিণত করব।’

জেলা জামায়াতের আমির অধ্যাপক ড. মীর নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জামায়াতের ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, জামায়াতের কেন্দ্রীয় কার্য নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, মোবারক হোসেন প্রমুখ।

ট্যাগ: জামায়াত
শেকৃবিতে নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের কমিটি ঘোষণা
  • ২০ এপ্রিল ২০২৬
‘সুরভি স্কুল’ পরিদর্শন করলেন মার্কিন বিশেষ দূত, শিশু কল্যাণ…
  • ২০ এপ্রিল ২০২৬
‘সংসদের কেনাকাটায় হরিলুট’ সংবাদ আমলে নিয়ে গঠন হচ্ছে তদন্ত ক…
  • ২০ এপ্রিল ২০২৬
পদোন্নতির দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষকের আমরণ অনশন
  • ২০ এপ্রিল ২০২৬
বাসভাড়া কত টাকা করে বাড়বে, জানা যাবে কাল
  • ১৯ এপ্রিল ২০২৬
ঢাবির হলে নবীনদের ‘নিজেদের ফ্লোরে’ তুলছে ছাত্রদল: বাকের
  • ১৯ এপ্রিল ২০২৬