ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪

০৩ জানুয়ারি ২০২৫, ০৯:৩৫ AM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:১৭ PM
যাত্রীবাহী বাস ও ট্রাকের সঙ্গে সংঘর্ষ

যাত্রীবাহী বাস ও ট্রাকের সঙ্গে সংঘর্ষ © সংগৃহীত

মুন্সীগঞ্জে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অন্তত ২০ জন।

হাইওয়ে পুলিশ জানায়, শুক্রবার ভোর ৫টার দিকে এক্সপ্রেসওয়ের জেলার শ্রীনগর শুক্রবার ভোর ৫টার দিকে এক্সপ্রেসওয়ের হাসাড়া এলাকায় ঢাকামুখী লেনে যাত্রীবাহী বাস ও ট্রাকের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন দুইজন। 

অন্যদিকে, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে সিরাজদিখানের নিমতলা এলাকায় কাভার্ডভ্যানের পেছনে যাত্রীবাহী মিনিবাসের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন।  হাসাড়া হাইওয়ে পুলিশের ওসি আব্দুল কাদের জিলানি এ তথ্য নিশ্চিত করেছেন। 

নিহতরা হলেন, আব্দুল্লাহ পরিবহনের হেলপার শ্রীনগর উপজেলার কল্লিগাও গ্রামের বাসিন্দা মো. জীবন (৪৪) ও সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের দেবিপুরা গ্রামের বাসিন্দা বাসযাত্রী মো. রায়হান (২৭)।

নিহতদের মরদেহ শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। ঘাতক কাভার্ডভ্যানটিকে আটক করা হয়েছে বলে জানান হাসাড়া হাইওয়ে পুলিশের ওসি আব্দুল কাদের জিলানি। তবে কাভার্ডভ্যানের চালক পালিয়ে গেছেন বলেও জানান ওসি।

২৮ দেশের ৫০০ তরুণ নিয়ে এশিয়া-প্যাসিফিক যুব জলবায়ু সম্মেলন, …
  • ০৭ অক্টোবর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি…
  • ০৭ অক্টোবর ২০২৬
বিইউএফটিতে জাতীয় উদ্যোক্তা মেলা ২০২৬
  • ০৭ অক্টোবর ২০২৬
সকালে ছিল ৩১৫০, বিকেলে হলো ৪৫৭০ টাকা: ফরম পূরণের ফি নিয়ে কা…
  • ০৭ অক্টোবর ২০২৬
১২ দিনের ব্যবধানে ৪ পুলিশ সদস্য প্রত্যাহার থানাটিতে
  • ০৭ অক্টোবর ২০২৬
আইএলটি-টোয়েন্টির সূচি প্রকাশ
  • ০৭ অক্টোবর ২০২৬