শাহবাগে সড়কে নেমে আসলেন গণঅভ্যুত্থানে আহতরা

০২ জানুয়ারি ২০২৫, ০৮:২৬ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:১৯ PM
সড়ক অবরোধ করেছেন জুলাই গণঅভ্যুত্থানে আহত চিকিৎসাধীন ব্যক্তিরা

সড়ক অবরোধ করেছেন জুলাই গণঅভ্যুত্থানে আহত চিকিৎসাধীন ব্যক্তিরা © সংগৃহীত

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের পরিচালকের পদত্যাগের দাবিতে শাহবাগ মোড়ে সড়ক অবরোধ করেছেন জুলাই গণঅভ্যুত্থানে আহত চিকিৎসাধীন ব্যক্তিরা।

আজ বৃহস্পতিবার (০২ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টার দিকে শুরু হওয়া এই অবরোধের ফলে রাজধানীর ব্যস্ত সড়কে যানজটের সৃষ্টি হয়। 

আহত চিকিৎসাধীন ব্যক্তিদের অভিযোগ, হাসপাতালে তাঁদের চিকিৎসায় অবহেলা করা হচ্ছে এবং তাঁদের প্রতি অমানবিক আচরণ করা হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, আহতদের পক্ষ থেকে সারজিস আলমের কাছে চিকিৎসা অবহেলা, অপর্যাপ্ত খাবার এবং চিকিৎসকদের দুর্ব্যবহারের অভিযোগ তোলা হয়।

ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত পরিস্থিতি সামাল দিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম ঘটনাস্থলে পৌঁছেছেন।

২৮ দেশের ৫০০ তরুণ নিয়ে এশিয়া-প্যাসিফিক যুব জলবায়ু সম্মেলন, …
  • ০৭ অক্টোবর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি…
  • ০৭ অক্টোবর ২০২৬
বিইউএফটিতে জাতীয় উদ্যোক্তা মেলা ২০২৬
  • ০৭ অক্টোবর ২০২৬
সকালে ছিল ৩১৫০, বিকেলে হলো ৪৫৭০ টাকা: ফরম পূরণের ফি নিয়ে কা…
  • ০৭ অক্টোবর ২০২৬
১২ দিনের ব্যবধানে ৪ পুলিশ সদস্য প্রত্যাহার থানাটিতে
  • ০৭ অক্টোবর ২০২৬
আইএলটি-টোয়েন্টির সূচি প্রকাশ
  • ০৭ অক্টোবর ২০২৬