বাঁচানো গেল না আন্দোলনে আহত চিকিৎসাধীন আব্দুল্লাহকে

১৪ নভেম্বর ২০২৪, ১১:৫৫ AM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
শিক্ষার্থী মো. আব্দুল্লাহ

শিক্ষার্থী মো. আব্দুল্লাহ © সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর সরকারি সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী মো. আব্দুল্লাহ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মাথায় অস্ত্রোপচারের পর বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে সিএমএইচ হাসপাতালে মারা যান তিনি।

মো. আব্দুল্লাহ সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ সেশনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।

বিষয়টি নিশ্চিত করেছেন সোহরাওয়ার্দী কলেজের বাংলা বিভাগের শিক্ষক কাজী সাইফুল ইসলাম।

এর আগে গত জুলাই-আগস্ট আন্দোলনে পুলিশের গুলি লাগে আব্দুল্লাহর মাথায়। গুলিবিদ্ধ হয়ে গত তিন মাস সিএমএইচ (সম্মিলিত সামরিক হাসপাতালে) নিউরো সার্জারি বিভাগে চিকিৎসাধীন ছিলেন তিনি। উন্নত চিকিৎসার জন্য সেখানে মস্তিষ্কে অস্ত্রোপচার করেও বাঁচানো যায়নি মেধাবী এই শিক্ষার্থীকে।

ঢাবির মুজিব হলে শিক্ষার্থীর বিরুদ্ধে সহপাঠীর অর্থ চুরির অভি…
  • ১০ অক্টোবর ২০২৬
স্কুলছাত্রী তাজমিনকে হত্যার আগে ধর্ষণ করেন সিএনজিচালক সুমন
  • ১০ অক্টোবর ২০২৬
ককরোচ প্রধান অভিজিৎ দীপকে আটক
  • ১০ অক্টোবর ২০২৬
প্রশ্নফাঁসের অভিযোগে যুব উন্নয়নের স্থগিত হওয়া নিয়োগ পরীক্ষা…
  • ১০ অক্টোবর ২০২৬
ববি ক্যাম্পাসে ছাত্রদল নেতার অবৈধ দোকান নির্মাণ, দাবি প্রক্…
  • ১০ অক্টোবর ২০২৬
প্রশ্নফাঁসের অভিযোগে যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষা স্থগিত, প্র…
  • ১০ অক্টোবর ২০২৬