কী হচ্ছে ৩১ ডিসেম্বর?

২৮ ডিসেম্বর ২০২৪, ০৮:৩০ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:২৬ PM

© সংগৃহীত

আগামী ৩১ ডিসেম্বরকে সামনে রেখে বিভিন্ন স্লোগান লিখে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আলোচনা সৃষ্টি করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সদস্যরা। আজ শনিবার (২৮ ডিসেম্বর) রাত থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে এই ক্যাম্পেইন চালাচ্ছেন তারা। 

খোঁজ নিয়ে জানা গেছে, ওইদিন বিকেল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আনুষ্ঠানিকভাবে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। রাষ্ট্রের সর্বোচ্চ আইনে অর্ন্তভুক্ত করার মাধ্যমে এই বিপ্লবকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি চাওয়া হবে।

প্ল্যাটফর্মটির একজন বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করে বলেন, জুলাই বিপ্লব নিয়ে এদিন ঘোষণাপত্র প্রকাশ করা হবে। এই আন্দোলনকে বৈধতা না দিলে এরপর যেকোনো সরকার এসে যদি ‘মব’ তৈরি করে এটা করা হয়েছে উল্লেখ করে বিচারের মুখোমুখি করা হয়, সেটা যাতে না হয় সেজন্য এদিন ঘোষণাপত্র প্রকাশ করা হবে। যদিও সেটি ৫ আগস্টের আগে প্রকাশ করা কথা ছিল বলে তিনি দাবি করেন।

এদিকে, উপদেষ্টা আসিফ মাহমুদ তার ব্যক্তিগত ফেসবুক থেকে লিখেছেন, `Comrades Now or Never.'। জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন তার ব্যক্তিগত ফেসবুকে লিখেছেন, এ বছরই হবে। ৩১ ডিসেম্বর। ইন শা আল্লাহ!’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, `Comrades, 31st DECEMBER! Now or Never.'। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক রিফাত রশিদ তার ফেসবুক পোস্টে লিখেছেন, All eyes on 31st December, 2024. Now or Never!'

এরপর তিনি কমেন্টে সেকশনে আগামী ৩১ ডিসেম্বর বিকেল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে কিছু একটা ঘটতে যাচ্ছে বলে ইঙ্গিত দিয়েছেন। 

সমন্বয়ক রিফাদ রশিদ লিখেছেন, ৩১ ডিসেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এখন পর্যন্ত তাদের সবচেয়ে বড় বিপ্লবী স্টেপ নিতে যাচ্ছে। পরে আরেকটি স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘গোটা বাংলাদেশকে জানিয়ে দিন, ৩১ ডিসেম্বর শহীদ মিনার থেকে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র আসছে...’

এছাড়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সঙ্গে যুক্ত থাকা অন্যান্য সদস্যরাও একই বিষয় নিয়ে প্রত্যেকের ফেসবুকে পোস্ট করে যাচ্ছেন। 

জুলাই শহিদদের স্মরণে কোনো কর্মসূচি রাখেনি পাবিপ্রবি প্রশাসন
  • ১৭ জুলাই ২০২৬
সেন্ট্রাল ইউনিভার্সিটির বিজ্ঞান ইউনিটের প্রশ্নপত্র দেখুন এখ…
  • ১৭ জুলাই ২০২৬
বারবার ছাতা হারানোর বদঅভ্যাস দূর করুন সহজেই
  • ১৭ জুলাই ২০২৬
ভারতের সড়ক ধসে এক মাস অচল শেরপুরের নাকুগাঁও স্থলবন্দর
  • ১৭ জুলাই ২০২৬
শেষ হলো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি যুদ্ধ
  • ১৭ জুলাই ২০২৬
দারুল ইহসান-রয়েল ইউনিভার্সিটির ভুয়া সনদে এক যুগ ধরে চাকরি ১…
  • ১৭ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence