ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক লীগ সভাপতি হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে

২৩ ডিসেম্বর ২০২৪, ১০:২১ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৩৮ PM
চেয়ারম্যান কাজী জেসমিন আক্তার

চেয়ারম্যান কাজী জেসমিন আক্তার © সংগৃহীত

ঝালকাঠির নলছিটি উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাজী জিয়াউল ইসলাম ফুয়াদকে হত্যা মামলায় ওই ইউনিয়নের ইউপি চেয়ারম্যান কাজী জেসমিন আক্তারকে কারাগারে পাঠিয়েছেন আদালত।  

সোমবার (২৩ ডিসেম্বর) সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ২য় আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন তিনি। শুনানি শেষে আদালতের বিচারক মো. রুবেল শেখ জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের জিআরও এনামুল হাসান।

জানা যায়, চলতি বছরের গত ৭ জানুয়ারি রাতে সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিজয় মিছিল শেষে বাড়ি ফেরার পথে কাজী জিয়াউল ইসলাম ফুয়াদকে চৌদ্দবুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এই ঘটনায় ৮ জানুয়ারি রাতে নিহতের বড় ভাই ফয়সাল কাজী অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে নলছিটি থানায় একটি হত্যা মামলা করেন। পরে ১১ ফেব্রুয়ারি সন্ধ্যায় উপজেলার খাজুরিয়া এলাকার তিন রাস্তার মোড় থেকে সাইফুল ইসলাম নামে একজনকে গ্রেপ্তার করে পুলিশ। ১২ মার্চ সিদ্ধকাঠি ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য রফিকুল ইসলাম হাওলাদারকে (৪০) গ্রেপ্তার করে পুলিশ। একই সময় চৌদ্দবুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নৈশপ্রহরী মো. শাহাদাত হোসেনকেও (৪০) গ্রেপ্তার করে পুলিশ। পরে গ্রেপ্তার তিনজনের আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে ৩০ মার্চ রাতে চেয়ারম্যান কাজী জেসমিন আক্তারকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলার বাদী ফয়সাল হোসেন কাজী জানান, অভিযুক্ত চেয়ারম্যান উচ্চ আদালত থেকে জামিন নিয়েছিলেন। পরে হাইকোর্টের আপিল বিভাগে আবেদন করলে তার জামিন বাতিল হয়ে যায়। সোমবার (২৩ ডিসেম্বর) পুনরায় ঝালকাঠির আদালতে হাজির হয়ে জামিন চান জেসমিন কাজী। জামিন না দিয়ে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। 

দিল্লির বৈঠকে শেখ হাসিনা-কামালকে ফেরত চাইল ঢাকা
  • ০৯ এপ্রিল ২০২৬
প্রিমিয়ার লিগ আয়োজন নিয়ে যা বললেন তামিম ইকবাল
  • ০৯ এপ্রিল ২০২৬
নরসিংদীতে শিবিরের দুই দিনব্যাপী ‘প্রকাশনা উৎসব’
  • ০৮ এপ্রিল ২০২৬
যুদ্ধবিরতিতেও লেবাননে ইসরায়েলের হামলায় নিহত ১১২, আহত ৮৩৭
  • ০৮ এপ্রিল ২০২৬
ভেঙে পড়া স্বাস্থ্য খাত মেরামত হবে, বাজেট হবে ৫ গুণ: স্বাস্থ…
  • ০৮ এপ্রিল ২০২৬
ফের হরমুজ প্রণালী বন্ধ করেছে ইরান
  • ০৮ এপ্রিল ২০২৬
close