ধানমন্ডি থানা যুবদলের উদ্যোগে পাখিদের জন্য নিরাপদ আবাসস্থল তৈরি

২৩ ডিসেম্বর ২০২৪, ১১:১৫ AM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৩৮ PM
পাখিদের জন্য নিরাপদ আবাসস্থল তৈরিতে মাটির হাড়ি বসানো হয়েছে।

পাখিদের জন্য নিরাপদ আবাসস্থল তৈরিতে মাটির হাড়ি বসানো হয়েছে। © সৌজন্যে প্রাপ্ত

ধানমন্ডি থানা যুবদল পরিবেশবান্ধব ও ব্যতিক্রমী একটি উদ্যোগ গ্রহণ করেছে—যা ইতিমধ্যেই স্থানীয় বাসিন্দাদের মাঝে প্রশংসিত হচ্ছে। যুবদলের নেতাকর্মীরা ধানমন্ডি লেকের আশপাশের গাছে পাখির বাসা স্থাপন করে একটি নিরাপদ আবাসস্থল তৈরি করেছেন—যা এলাকার পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

সোমবার (২৩ ডিসেম্বর) এই উদ্যোগের নেতৃত্বে ছিলেন ধানমন্ডি থানা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মনির হোসাইন এবং ধানমন্ডি থানা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং বর্তমানে যুবনেতা সাজ্জাদ মাহমুদ সোহেল। তাদের আন্তরিক প্রচেষ্টা ও প্রকৃতির প্রতি ভালোবাসা একটি নতুন উদাহরণ স্থাপন করেছে, যা এলাকার বাসিন্দাদের মন জয় করেছে।

আরও পড়ুন: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ভিন্নধর্মী আয়োজন ধানমন্ডি থানা যুবদলের

স্থানীয়রা জানিয়েছেন, ‘এমন উদ্যোগ শুধু পরিবেশ রক্ষারই নয়, বরং মানুষের মাঝে মানবিক মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার একটি অসাধারণ উদাহরণ। মনির ও সোহেলের মতো যুবনেতারা আমাদের অনুপ্রাণিত করছেন।’

আয়োজকরা বলছেন, উদ্যোগটি যুবদলের নেতাকর্মীদের সম্মিলিত প্রচেষ্টার ফসল। দলের পরিচয় অতিক্রম করে তারা প্রকৃতি সংরক্ষণের দিকে একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন—যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হয়ে থাকবে।

আরও পড়ুন: চিকিৎসার জন্য ২৯ ডিসেম্বর লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া

ধানমন্ডি থানা যুবদলের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘আমাদের লক্ষ্য শুধু পাখিদের জন্য নয়, বরং একটি পরিবেশবান্ধব শহর গড়ে তোলা। আমরা আশাবাদী, এই উদ্যোগ অন্যদেরকেও অনুপ্রাণিত করবে।’

‘এই প্রকল্পের মাধ্যমে ধানমন্ডি যুবদল একটি ইতিবাচক ব্র্যান্ড ইমেজ তৈরি করতে সক্ষম হয়েছে এবং এটি পরিবেশ সুরক্ষার ক্ষেত্রে একটি নতুন মাইলফলক স্থাপন করবে। এলাকাবাসী আশাবাদী, এটি ধানমন্ডি লেক ও আশপাশের প্রাকৃতিক পরিবেশ পুনরুদ্ধারে সাহায্য করবে।’—বলছেন আয়োজকরা।

প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ পরীক্ষার ফল প্রকাশের সময় জানালেন এনট…
  • ২২ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন জিয়াউদ্দিন হায়দার
  • ২২ এপ্রিল ২০২৬
কুড়িগ্রামে বিজিবির অভিযানে এয়ারগানের গুলিসহ মাদকদ্রব্য উদ্ধ…
  • ২২ এপ্রিল ২০২৬
জমি নিয়ে সংঘর্ষে নারী নিহত, আহত ৯
  • ২২ এপ্রিল ২০২৬
এইচএসসি পরীক্ষা নিয়ে ১১ বিশেষ নির্দেশনা বোর্ডের 
  • ২২ এপ্রিল ২০২৬
বিদায় অনুষ্ঠানে হামলা, ৬ বিএনপি নেতাকে আজীবন বহিষ্কার
  • ২২ এপ্রিল ২০২৬