উপজেলা মহিলা দলের কমিটিতে আ. লীগের ২ নেত্রী

২৩ ডিসেম্বর ২০২৪, ১০:২৬ AM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৪০ PM
আরজিনা পারভীন চাঁদনী

আরজিনা পারভীন চাঁদনী © সংগৃহীত

জাতীয়তাবাদী মহিলা দলের গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা শাখার ৫১ সদস্যের পুর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতির পদ পেয়েছেন আরজিনা পারভীন চাঁদনী। অধ্যদিকে সাংগঠনিক সম্পাদকের পদ পেয়েছেন মোছা. নাছিমা বেগম। তারা দুজনেই পূর্বে আওয়ামী রাজনীতির সাথে জড়িত ছিলেন।

শুক্রবার (২০ ডিসেম্বর) জেলা মহিলা দলের সভাপতি ফরিদা ইয়াসমিন শোভা ও সাধারণ সম্পাদক মৌসুমী আকতার তমা স্বাক্ষরিত দলীয় প্যাডে এ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। 

জানা গেছে, সভাপতির পদ পাওয়া আরজিনা পারভীন চাঁদনী হাসিনা সরকার পতনের আগে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন। এছাড়া সংরক্ষিত মহিলা আসনের এমপি প্রার্থী হয়ে আওয়ামী লীগের মনোনয়ন ফরমও কিনেছিলেন তিনি। অন্যদিকে, সাংগঠনিক সম্পাদক পদ পাওয়া নাছিমা বেগম, উপজেলার ৪ নম্বর বরিশাল ইউনিয়ন তাঁতী লীগের সভানেত্রী।

ইতোমধ্যে, কমিটির তালিকাসহ সভাপতি আরজিনা পারভীন চাঁদনীর আওয়ামী লীগের ফরম সংগ্রহ ও শীর্ষ নেতাদের সঙ্গে তোলা ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এ নিয়ে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।

এ বিষয়ে, পলাশবাড়ী পৌরসভার বিএনপির সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, 'পলাশবাড়ী উপজেলা বিএনপির মহিলা দলের কমিটিতে যাদের রাখা হয়েছে ৫ আগস্টের পূর্বে দলের পক্ষে তাদের কোনো ভূমিকাই ছিল না। অবশ্যই অর্থের বিনিময়ে এ কমিটি দেওয়া হয়েছে। আরজিনা পারভীন চাঁদনী আওয়ামী লীগের কোনো নেত্রী ছিল কিনা তা জানা নেই। কিন্তু আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ ছিল তার।'

জেলা বিএনপির সহ-সভাপতি ও জেলা শ্রমিক দলের সভাপতি অ্যাডভোকেট কাজী আমিরুল ইসলাম ফকু বলেন, 'বিষয়টি খুবই দুঃখজনক। ইতোমধ্যে জেলা সভাপতি কমিটির কার্যক্রম স্থগিত করার জন্য জেলা মহিলা দলের সভানেত্রীকে নির্দেশনা দেওয়া হয়েছে।'

পলাশবাড়ী উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাগর সরকার মিনু বলেন, ‘যিনি আওয়ামী লীগের মহিলা সংরক্ষিত আসনের প্রার্থী হয়ে দলের মনোনয়ন ফরম সংগ্রহ করেন। তিনি কীভাবে মহিলা দলের সভাপতি হন? যারা এই কমিটি দিয়েছে তাদের স্বার্থ ও উদ্দেশ্য স্পষ্ট।’

তিনি আরও বলেন, ‘আমরা আওয়ামী লীগের প্রেতাত্মাদের দলে থাকতে দেবো না।’

অভিযোগের বিষয়ে জেলা মহিলা দলের সভাপতি শোভা আকতার বলেন, ‘পলাশবাড়ী পৌরসভার বিএনপির সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ উদ্দেশ্য প্রণোদিত হয়ে এমন ঘটনা ফেসবুকে ছড়িয়েছে। তার মনোনীত সদস্যকে না রাখায় এমন ষড়যন্ত্র করছেন। যাকে সভাপতি পদ দিয়েছি সেখানের নেতাকর্মীদের মাধ্যমেই যাচাই-বাছাই করে দিয়েছি।’

তিনি আরও বলেন, ‘দলীয় সিদ্ধান্তে পলাশবাড়ী থানা মহিলা দলের কমিটির কার্যক্রম স্থগিত করা হয়েছে। পরবর্তীতে কমিটির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

এ বিষয়ে আরজিনা পারভীন চাঁদনী বলেন, 'আওয়ামী লীগ করার প্রশ্নই ওঠে না। এরকম ছবি বিএনপি নেতাদের সঙ্গেও রয়েছে। আমার বাবা ও পরিবার বিএনপির রাজনীতি করেন।’

উল্লেখ্য, সমালোচনার মুখে কমিটির কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে। রবিবার (২২ ডিসেম্বর) জেলা মহিলা দলের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত দলীয় প্যাডে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে দ স্থগিতের বিষয়টি জানানো হয়েছে।

নৌ-অবরোধ তুলে না নিলে পাকিস্তানে প্রতিনিধি পাঠাবে না ইরান
  • ১৯ এপ্রিল ২০২৬
নবজাতকের উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতে বিএমইউতে প্রশিক্ষকদের…
  • ১৯ এপ্রিল ২০২৬
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল পলিটেকনিক শিক্ষার্থীর
  • ১৯ এপ্রিল ২০২৬
অতীতের সরকারের দুর্নীতি-ভুল পলিসিতে স্বাস্থ্য ব্যবস্থা এখন …
  • ১৯ এপ্রিল ২০২৬
তিন মাস পর ফের নতুন কমিটি জবি শিবিরের
  • ১৯ এপ্রিল ২০২৬
ভাল নেই হাফেজে কোরআন হামিদুর, মস্তিষ্ক থেকে জটিলতা কিডনিতেও
  • ১৯ এপ্রিল ২০২৬