২৯ ডিসেম্বর লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া

২৩ ডিসেম্বর ২০২৪, ১২:০০ AM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৪০ PM
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া © সংগৃহীত

শারীরিকভাবে সুস্থ থাকলে এবং নতুন কোনো সমস্যার সৃষ্টি না হলে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য আগামী ২৯ ডিসেম্বর লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।

ওইদিন দিনের বেলায় কোনো এক ফ্লাইটে লন্ডনের উদ্দেশে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করতে পারেন তিনি।  বেগম জিয়ার সঙ্গে তার ব্যক্তিগত ও মেডিক্যাল বোর্ডের কয়েকজন শীর্ষ চিকিৎসক যাবেন।

রোববার (২২ ডিসেম্বর) রাতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য নিশ্চিত করেছেন।

বিএনপি মহাসচিব বলেন, ‘আশা করছি সবকিছু ঠিকঠাক থাকলে ২৯ ডিসেম্বর তিনি লন্ডনে যাবেন।  ম্যাডামের সঙ্গে তার চার-পাঁচজন চিকিৎসক যাবেন।  ইতোমধ্যে প্রস্তুতি সম্পন্ন হয়েছে।’

এর আগে, গত ২৯ অক্টোবর অধ্যাপক জাহিদ হোসেন জানিয়েছিলেন, ‘উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে প্রথমে ‘লং ডিসটেন্স স্পেশালাইজড এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে নিয়ে যাওয়া হবে। এরপর সেখান থেকে তাকে তৃতীয় একটি দেশে মাল্টিডিসিপ্ল্যানারি মেডিক্যাল সেন্টারে নেওয়া হবে।’

‘বিশাল গরু পার্টি’ থিমে সিডনিতে আইইউটিয়ানদের পুনর্মিলনী
  • ০৮ অক্টোবর ২০২৬
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর আর নেই
  • ০৮ অক্টোবর ২০২৬
বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাংলাদেশের ৮৮ বিশ্ববিদ্…
  • ০৮ অক্টোবর ২০২৬
৫ কোটি টাকার বিনিময়ে আশ্রমে যাওয়ার অভিযোগ কোহলির বিরুদ্ধে
  • ০৮ অক্টোবর ২০২৬
ছাত্রদল ও ছাত্রশিবিরের দ্বন্দ্বের জেরে কেসি কলেজে পাঠদান বন…
  • ০৮ অক্টোবর ২০২৬
মেসিকে শুভেচ্ছা জানিয়ে যা বললেন রোনালদো
  • ০৮ অক্টোবর ২০২৬