ঘন কুয়াশায় দৃষ্টিসীমা ৪০০ মিটারের নিচে নামবে

১৯ ডিসেম্বর ২০২৪, ০৮:১৫ AM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৪৭ PM
ঘন কুয়াশায় দৃষ্টিসীমা ৪০০ মিটারের নিচে নামতে পারে।

ঘন কুয়াশায় দৃষ্টিসীমা ৪০০ মিটারের নিচে নামতে পারে। © সংগৃহীত

ঘন কুয়াশার কারণে দেশের নদী অববাহিকায় দৃষ্টিসীমা ৪০০ মিটারের নিচে নেমে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ অবস্থায় নৌযানগুলোকে সাবধানে চলাচল করার নির্দেশনা দিয়েছে সংস্থাটি। 

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেয়া পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

অধিদপ্তর জানায়, 'বুধবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাত ৩টা থেকে পরবর্তী ৪ থেকে ৬ ঘণ্টার মধ্যে দেশে মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে এসব এলাকায় দৃষ্টিসীমা কমে যেতে পারে। তবে কোনো সংকেত প্রদর্শনের প্রয়োজন নেই।'

এদিকে, আগামী দুই দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত সারাদেশে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এই সময়ে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কিছু অংশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এছাড়া, সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে। 

 

হঠাৎ শ্রীলঙ্কার টেস্ট অধিনায়কের পদত্যাগ
  • ০৮ অক্টোবর ২০২৬
বিশ্বসেরা গবেষকদের তালিকায় রাবিপ্রবির ৩ শিক্ষক
  • ০৮ অক্টোবর ২০২৬
ঢাবিতে নিকাব পরা শিক্ষার্থীকে ‘মৌলবাদী সন্ত্রাসী’ আখ্যা; ব্…
  • ০৮ অক্টোবর ২০২৬
বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় রুয়েটের ১৫ শিক্ষক-গবেষক
  • ০৮ অক্টোবর ২০২৬
বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা
  • ০৮ অক্টোবর ২০২৬
নারী উদ্যোক্তাদের পণ্য নিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী উজেইবং মেলা
  • ০৮ অক্টোবর ২০২৬