জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল কোর্সে ভর্তি, বাড়ল আবেদনের সময়

১৮ ডিসেম্বর ২০২৪, ১২:১২ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৫৮ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে মাস্টার্স প্রফেশনাল কোর্সে ভর্তির আবেদনের সময় বাড়ানো হয়েছে। আগামী ৩১ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত আবেদন করতে পারবেন আগ্রহী শিক্ষার্থীরা। এ জন্য আবেদন করতে হবে অনলাইনে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে পাঠদানকারী কলেজগুলোতে চলমান শিক্ষাবর্ষ অনুযায়ী এলএলবি ১ম পর্ব (২০২৪-২৫), পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন জার্নালিজম (২০২৪-২৫), পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স (২০২৪-২৫), এমবিএ ইন অ্যাপারেল মার্চেন্ডাইজিং (২০২৩-২৪) ও এমবিএ ইন ফ্যাশন ডিজাউন অ্যান্ড টেকনোলজি (২০২৩-২৪) কোর্সগুলোতে অনলাইন ভর্তি কার্যক্রম ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে প্রাথমিক আবেদন ফরম পূরণ করতে হবে। এই শিক্ষা কার্যক্রমে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস ২৬ জানুয়ারি থেকে শুরু হবে।

আবেদন ফি
আবেদন ফি ৩০০ টাকা, সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা সরাসরি ১ জানুয়ারির মধ্যে অবশ্যই জমা দিতে হবে।

আগে প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তিতে উল্লিখত সব শর্ত ও নিয়ম অপরিবর্তিত থাকবে। এ–সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটের (www.nu.ac.bd/admissions) Prospectus/Important Notice অপশন থেকে জানা যাবে।

শিক্ষক নিয়োগে শূন্যপদের তথ্য দেওয়ার সময় বাড়াল এনটিআরসিএ
  • ১২ এপ্রিল ২০২৬
সেন্ট্রাল ইউনিভার্সিটি শিক্ষার্থীদের দাবিগুলো পর্যবেক্ষণ কর…
  • ১২ এপ্রিল ২০২৬
হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন
  • ১২ এপ্রিল ২০২৬
ইসরায়েলে সরাসরি সামরিক অভিযানের হুঁশিয়ারি দিলেন এরদোয়ান
  • ১২ এপ্রিল ২০২৬
জানালা দিয়ে বাবা দেখেন, সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছিল সন্তানের…
  • ১২ এপ্রিল ২০২৬
গুচ্ছের ‘এ’ ইউনিটের ফল কবে, যা বলছে কর্তৃপক্ষ
  • ১২ এপ্রিল ২০২৬