আওয়ামী আমলে বন্ধ ছয় চিনিকল ফের চালু হচ্ছে

১৭ ডিসেম্বর ২০২৪, ০৩:৩৪ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৫৯ PM
রংপুরের শ্যামপুর চিনিকল

রংপুরের শ্যামপুর চিনিকল © সংগৃহীত

২০২০ সালে সরকারি ছয় চিনিকলের উৎপাদন বিনা নোটিশেই স্থগিত করে পতিত আওয়ামী লীগ সরকার। তৎকালীন শিল্পমন্ত্রী এসব কারখানা আধুনিকায়ন করে আবারও উৎপাদনের অঙ্গীকার করেছিলেন। কিন্তু গত চার বছরেও এসব কারখানা চালু করা হয়নি। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর এসব কারখানা চালু করতে যাচ্ছে। শুধু তাই না, সরকারের বাকি ৯ চিনিকলের উৎপাদন বাড়াতেও নেওয়া হচ্ছে বিভিন্ন উদ্যোগ।

জানা গেছ, অন্তর্বর্তী সরকার প্রথম পর্যায়ে রংপুরের শ্যামপুর ও দিনাজপুরের সেতাবগঞ্জে মাড়াই কার্যক্রম পুনরায় চালুকরণের উপর স্থগিতাদেশ প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে। সব ঠিক থাকলে ডিসেম্বরের মধ্যে শ্যামপুর ও  সেতাবগঞ্জ চিনিকলে উৎপাদন শুরু হবে। এরই মধ্যে কাজ শুরু করেছে চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের টাস্কফোর্স। 

রবিবার (১৫ডিসেম্বর) এ সম্পর্কিত এক নির্দেশনা জারি করে শিল্প মন্ত্রণালয়। নির্দেশনা অনুসারে, স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়।

জানা গেছে, দ্বিতীয় পর্যায়ে পঞ্চগড় ও পাবনা চিনিকল এবং তৃতীয় পর্যায়ে কুষ্টিয়া ও রংপুর চিনিকলের মাড়াই কার্যক্রম পুনরায় চালু করা হবে। 

সম্প্রতি শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান নাটোরের নর্থবেঙ্গল চিনিকলে চলতি মৌসুমের আখ মাড়াই কার্যক্রমের উদ্বোধন করেন। সেখানে তিনি জানান, অন্তর্বর্তী সরকার দ্রুত বন্ধ হওয়া ৬ চিনিকলের উৎপাদন কার্যক্রম শুরু করবে।

বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের জন্য চালু হচ্ছে এআইসহ তিনটি বিশেষ কো…
  • ০৮ অক্টোবর ২০২৬
নিনমাসে থাইরয়েড সোসাইটির প্রি-কনফারেন্স ওয়ার্কশপ অনুষ্ঠিত
  • ০৮ অক্টোবর ২০২৬
জিও-ব্যাগে ভেজা বালু, পাইলিংয়ে গাছের ডাল— বিদ্যালয় রক্ষা প্…
  • ০৮ অক্টোবর ২০২৬
যুব এশিয়া কাপের সূচি প্রকাশ, বাংলাদেশের ম্যাচ কবে কখন
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য
  • ০৮ অক্টোবর ২০২৬
৬ মাসেই শিক্ষকদের বকেয়া ২ হাজার কোটি টাকা পরিশোধের উদ্যোগ ন…
  • ০৮ অক্টোবর ২০২৬