মোদির বক্তব্যের প্রতিবাদ জানাতে হবে অন্তর্বর্তী সরকারকে: আখতার হোসেন

১৬ ডিসেম্বর ২০২৪, ০৯:২৫ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৪:০০ PM
জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন ও লোগো

জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন ও লোগো © টিডিসি সম্পাদিত

বিজয় দিবস নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে অন্তর্বর্তী সরকারকে দ্রুত প্রতিক্রিয়া দেখানোর আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন।  

সোমবার (১৬ ডিসেম্বর) বিকেলে রাজধানীতে জাতীয় নাগরিক কমিটির আয়োজিত ‘বিজয় র‍্যালি’ পরবর্তী সমাবেশে এ দাবি তুলে ধরেন তিনি। র‍্যালিটি বাংলামোটর থেকে শুরু হয়ে কাঁটাবন, কেন্দ্রীয় শহীদ মিনার ও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রদক্ষিণ করে শাহবাগে গিয়ে শেষ হয়।  

আখতার হোসেন বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ১৬ ডিসেম্বরকে বাংলাদেশের বিজয় নয়, বরং ভারতের বিজয় বলে মন্তব্য করেছেন। এটি বাংলাদেশের জন্য অবমাননাকর এবং তাৎক্ষণিকভাবে এ বক্তব্যের প্রতিবাদ জানাতে হবে।  

জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, মোদিকে জানিয়ে দিতে চাই, এটি গুজরাট নয়, এটি বাংলাদেশ। এখানে উগ্র সাম্প্রদায়িকতা ও গুজব ছড়িয়ে মানুষ হত্যা করে ক্ষমতায় যাওয়া সম্ভব নয়। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক রাখতে হলে তা হতে হবে সম্মান ও সমতার ভিত্তিতে। কেউ যদি শোষণের দৃষ্টিতে তাকায়, তবে তাকে কঠোর জবাব দেওয়া হবে।  

জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, দেশ এখন ক্রান্তিকাল অতিক্রম করছে। জনগণের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। হিন্দুত্ববাদী আগ্রাসন দেশের সার্বভৌমত্বকে প্রতিনিয়ত আঘাত করছে। আমাদের সামনে দুটি শত্রু—একটি দিল্লির হিন্দুত্ববাদী শক্তি, আরেকটি দিল্লির এক্সটেনশন মুজিববাদী শক্তি। এই দুই শক্তিকে প্রতিহত করে দক্ষিণ এশিয়ায় নেতৃত্ব দিতে হবে ঢাকাকে।  

তিনি আরও বলেন, আগামীতে দেশের ওপর যত আক্রমণ আসুক না কেন, রক্ত দিয়ে তা প্রতিহত করা হবে। সীমান্তে যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে, তাদের এবং শেখ হাসিনার সরকারের অপরাধের বিচার নিশ্চিত করতে হবে। আওয়ামী লীগকেও বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। 

সমাবেশে জাতীয় নাগরিক কমিটির নেতারা বাংলাদেশকে সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায়বিচারের রাষ্ট্র হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।

জামায়াতে ইসলামীর সেই নারী কর্মীর মুক্তির দাবিতে প্রধানমন্ত্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ড্যাফোডিল কর্মচারীর ৭ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগ বাড়িওয়ালা…
  • ০৭ এপ্রিল ২০২৬
নয়া জ্বালানি ব্যবস্থা গড়তে চান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং
  • ০৭ এপ্রিল ২০২৬
ট্রাম্পের যুদ্ধাপরাধ নিয়ে সতর্ক হতে বললেন মার্কিন সিনেটর
  • ০৭ এপ্রিল ২০২৬
নবম শ্রেণির ছাত্রীকে ৫ ঘণ্টা আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিয…
  • ০৭ এপ্রিল ২০২৬
সরকারের সমালোচনা করায় নারী কর্মী আটক, ‘অগণতান্ত্রিক আচরণ’ আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
close