বিজয় দিবসের ব্যানারে শেখ মুজিবের ছবি, প্রধান শিক্ষককে শোকজ

১৬ ডিসেম্বর ২০২৪, ০৯:১৭ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৪:০০ PM
বিজয় দিবসের ব্যানারে শেখ মুজিবের ছবি

বিজয় দিবসের ব্যানারে শেখ মুজিবের ছবি © সংগৃহীত

বিজয় দিবস উদযাপনে সরকার নির্ধারিত ব্যানার ব্যবহার না করে শেখ মুজিবুর রহমানের ছবি সম্বলিত ব্যানার ব্যবহার করায় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান মো. মোকাম্মেল আমিন কুতুবীকে শোকজ করা হয়েছে। আগামী তিন কর্ম দিবসের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছে।

সোমবার (১৬ ডি‌সেম্বর) বান্দরবানের আলীকদম উপজেলার সোনাইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মহান বিজয় দিবস-২০২৪ উদযাপনকা‌লে ব‌্যবহৃত ব‌্যানা‌রে শেখ মুজিবুর রহমান এর ছবি ব‌্যবহার করা হয়।
 
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মোশারফ হো‌সেন খান স্বাক্ষ‌রিত শোকজ নোটিশে বলা হয়েছে, ‘আপনার কর্মরত বিদ্যালয়ে সরকার নির্ধারিত ব্যানার ব্যবহার না করে শেখ মুজিবুর রহমান এর ছবি সম্বলিত ব্যানার ব্যবহার করেছেন। আপনার এ ধরনের আচরণ সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ এর বিধি লঙ্ঘনের শামিল।
 
এমতাবস্থায়, আপনার বিরুদ্ধে কেন বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সুপারিশ করা হ‌বে না তা পত্র প্রা‌প্তির তিন কর্মদিব‌সের ম‌ধ্যে স‌ন্তোষজনক লি‌খিত জবাব দেওয়ার অনু‌রোধ করা হল।’

এমপি শাহজাহান চৌধুরীর উপস্থিতিতে বিএনপি-জামায়াত নেতাকর্মীদে…
  • ০৮ অক্টোবর ২০২৬
বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ দেবে ৬৪ জেলায়, আবেদন শুরু ১৩ …
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ০৮ অক্টোবর ২০২৬
নামের আগে ‘শায়খ’ কেন, বললেন আহমাদুল্লাহ
  • ০৮ অক্টোবর ২০২৬
গবেষণার ফলাফলকে ব্যবহারিক ও বাণিজ্যিক পণ্যে রূপান্তর করতে হ…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রাথমিক শিক্ষকদের বদলি-সংযুক্তি তথ্য হালনাগাদে জরুরি নির্দ…
  • ০৮ অক্টোবর ২০২৬