তাহেরীর বিরুদ্ধে আরেক মামলা

১৬ ডিসেম্বর ২০২৪, ০৮:০৮ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৪:০০ PM
তাহেরী

তাহেরী © ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের অভিযোগে আলোচিত বক্তা মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরীসহ ২৫ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। রোববার সন্ধ্যায় পুলিশ বাদী হয়ে এ মামলাটি দায়ের করে। এ নিয়ে জেলায় তাহেরীর বিরুদ্ধে দুটি মামলা হলো।

সোমবার (১৬ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী।

শুক্রবার জেলার আখাউড়ার নিলাখাদে পুলিশের মাথা ফাটানোর পর শনিবার বিজয়নগরের ইসলামপুরে পুলিশের গাড়ি ভাঙচুর করে তাহেরি ভক্তরা। শনিবারের ঘটনায় পুলিশের এসআই মো. ফারুক, এএসআই প্রদীপ দাস, কনস্টেবল ইউনুস মিয়া, নিজাম উদ্দিন, মহসীন কবির ও মো. শওকত আহত হন। হামলায় সরকারি গাড়ি, ভাড়ায় চালিত মাইক্রোবাস ও সিএনজি অটোরিকশার গ্লাসসহ বিভিন্ন অংশ ভেঙে যায়।

শুক্রবার তাহেরির ভক্তদের হামলায় আহত হন আখাউড়া থানার এসআই মো. বাবুল মিয়া। এ ঘটনায় তাহেরীসহ ১৫ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করে পুলিশ। বিজয়নগরের ঘটনায় ছয়জন ও আখাউড়ার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।

এ বিষয়ে বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী বলেন, বিনা অনুমতিতে গিয়াস উদ্দিন আত তাহেরীর একটি মাহফিলের আয়োজন করা হয়। এ ছাড়াও তাহেরীর বিরুদ্ধে আখাউড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা রয়েছে। খবর পেয়ে পুলিশ মাহফিলে তাকে গ্রেপ্তার করতে গেলে একটি বাড়িতে ঢুকে পড়েন তিনি। সেখান থেকে পেছনের একটি বিল দিয়ে তাহেরী পালিয়ে যান। এ সময় ভাঙচুর করা হয় পুলিশের তিনটি গাড়ি। ঘটনাস্থল থেকে ৬ জনকে আটক করা হয়।

তিনি আরও বলেন, এই ঘটনায় গিয়াস উদ্দিন তাহেরীকে প্রধান আসামি করে ২৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে।

এমপি শাহজাহান চৌধুরীর উপস্থিতিতে বিএনপি-জামায়াত নেতাকর্মীদে…
  • ০৮ অক্টোবর ২০২৬
বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ দেবে ৬৪ জেলায়, আবেদন শুরু ১৩ …
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ০৮ অক্টোবর ২০২৬
নামের আগে ‘শায়খ’ কেন, বললেন আহমাদুল্লাহ
  • ০৮ অক্টোবর ২০২৬
গবেষণার ফলাফলকে ব্যবহারিক ও বাণিজ্যিক পণ্যে রূপান্তর করতে হ…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রাথমিক শিক্ষকদের বদলি-সংযুক্তি তথ্য হালনাগাদে জরুরি নির্দ…
  • ০৮ অক্টোবর ২০২৬