মাইকে বাজানো হলো শেখ মুজিবের ভাষণ, ইউপি সদস্য আটক

১৬ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৯ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৪:০০ PM
গ্রেপ্তারকৃত চেয়ারম্যান মোস্তফা আলী খান

গ্রেপ্তারকৃত চেয়ারম্যান মোস্তফা আলী খান © টিডিসি সম্পাদিত

মহান বিজয় দিবস উদ্‌যাপন উপলক্ষ্যে পাবনার চরতারাপুর ইউনিয়নের মুজিব বাঁধ এলাকায় শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ বাজানো এবং নেতাকর্মীদের জন্য বনভোজনের আয়োজন করার অভিযোগে ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোস্তফা আলী খান (৪৫) কে আটক করেছে পুলিশ।

সোমবার (১৬ ডিসেম্বর) দুপুরে পাবনা সদর উপজেলার টাটিপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আটককৃত মোস্তফা আলী খান চরতারাপুর ইউনিয়নের টাটিপাড়া গ্রামের চয়েন আলী খানের ছেলে। তিনি চরতারাপুর ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য এবং প্যানেল চেয়ারম্যান হিসেবে চেয়ারম্যানের দায়িত্ব পালন করছিলেন। একইসঙ্গে তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্বেও রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (১৫ ডিসেম্বর) দিবাগত রাতে বিজয় দিবস উদ্‌যাপন উপলক্ষ্যে ইউনিয়নের টাটিপাড়া মুজিব বাঁধের উপর আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের জন্য কয়েক ডেকচি খিচুড়ি রান্না করা হয়। সেখানে শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণও বাজানো হয়। এ ঘটনা এলাকায় জানাজানি হলে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ অভিযানে যায়। পুলিশ আসার খবর পেয়ে ঘটনাস্থল থেকে নেতাকর্মীরা দ্রুত সটকে পড়েন। এরপর সোমবার দুপুরের দিকে অভিযান চালিয়ে প্যানেল চেয়ারম্যানকে আটক করে পুলিশ।

গ্রেপ্তারকৃত মোস্তফা আলী খান চরতারাপুর ইউনিয়নের টাটিপাড়া গ্রামের চয়েন আলী খানের ছেলে। তিনি চরতারাপুর ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য এবং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান থেকে চেয়ারম্যানের দায়িত্ব পালন করছিলেন। ওই ওয়ার্ডের আওয়ামী লীগ সভাপতির দায়িত্বেও রয়েছেন তিনি।

এর আগে গত ৪ আগস্ট পাবনা শহরে বৈষম্যবিরোধী শিক্ষার্থী-জনতার শান্তিপূর্ণ মিছিলে গুলি করে দুই শিক্ষার্থীকে হত্যার ঘটনায় দায়েরকৃত একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে সোমবার বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হয়।

পাবনা সদর থানার পরিদর্শক (অপারেশন) সঞ্জয় কুমার সাহা বলেন, 'রাতে মাইকে শেখ মুজিবের ভাষণ বাজানো হচ্ছিল। বেশ কিছু আওয়ামী লীগের লোকজন দলীয়  প্রচার-প্রচারণা চালাচ্ছিল। এমন অভিযোগে আমরা তাকে আটক করি। এরপর বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।'

উল্লেখ্য, গত ৫ আগস্টে শিক্ষার্থী-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকার পতনের পর পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান ইউনিয়ন পরিষদে অনুপস্থিত থাকায় সরকারের পক্ষ থেকে প্যানেল চেয়ারম্যান মোস্তফা আলী খানকে পূর্ণাঙ্গ চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়।

অবসরের ঘোষণা দিলেন আর্জেন্টিনার গোলরক্ষক সের্হিও রোমেরো
  • ১৮ মার্চ ২০২৬
নাটকীয়ভাবে ফাইনালের দুই মাস পর মরক্কোকে চ্যাম্পিয়ন ঘোষণা
  • ১৮ মার্চ ২০২৬
জানা গেল মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ, বাংলাদেশে…
  • ১৮ মার্চ ২০২৬
বাসিজ কমান্ডার সোলাইমানিকে হত্যার খবর নিশ্চিত করল ইরান
  • ১৮ মার্চ ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ‘মানহানিকর’ পোস্ট শেয়ার, বিশ্ববিদ্…
  • ১৮ মার্চ ২০২৬
‎বাহুবলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মাদ্রাসা শিক্ষার্থীর
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence