বাংলাদেশ থেকে ওষুধ নিতে চায় পাকিস্তান

১৫ ডিসেম্বর ২০২৪, ০৮:২২ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৪:০৩ PM

© সংগৃহীত

বাংলাদেশ থেকে ওষুধ নিতে আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তান। ওষুধ শিল্পে বাংলাদেশ ভালো অবস্থানে রয়েছে উল্লেখ করে এ আগ্রহের কথা প্রকাশ করেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ। এমনকি স্বাস্থ্যসেবা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় পাকিস্তান।     

রবিবার (১৫ ডিসেম্বর) দুপুরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় পাকিস্তানের হাইকমিশনার এমন আগ্রহের কথা জানান। 

বৈঠক সূত্রে জানা গেছে, নূরজাহান বেগমের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ প্রায় এক ঘণ্টা দুই দেশের সম্পর্কসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন। 

এসময় তারা দুই দেশের স্বাস্থ্যসেবা, বাণিজ্যসহ সার্বিক বিষয়ে মতবিনিময় করেন। হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ জানান, বাংলাদেশ ওষুধ শিল্পে বেশ ভালো অবস্থানে আছে। পাকিস্তান বাংলাদেশ থেকে ওষুধ আমদানিতে আগ্রহী।  

সাক্ষাতে হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফের সঙ্গে পাকিস্তানের ডেপুটি হাই-কমিশনার মোহাম্মদ ওয়াসিফ এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. মামুনুর রশীদসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

শিক্ষক-কর্মকর্তা নিয়োগ দেবে আঞ্জুমান মুফিদুল ইসলাম, আবেদন ১…
  • ০৮ অক্টোবর ২০২৬
মোবাইলে যেভাবে দেখবেন আফগানিস্তান-বাংলাদেশ টেস্ট ম্যাচ
  • ০৮ অক্টোবর ২০২৬
আহ্বায়ক আওয়ামী পরিবারের সদস্য, আছে সন্তানও, মামীকে ধর্ষণ মা…
  • ০৮ অক্টোবর ২০২৬
শিশুর অধিকার রক্ষায় নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নে কাজ করছে …
  • ০৮ অক্টোবর ২০২৬
কোচিংয়ে প্রত্যাশিত নম্বর না পেলে মন খারাপ হত, কান্না করেছি…
  • ০৮ অক্টোবর ২০২৬
আকিজ গ্রুপ নিয়োগ দেবে সেলস অফিসার, সরাসরি মৌখিক পরীক্ষা ১২…
  • ০৮ অক্টোবর ২০২৬