বিদেশে চিকিৎসায় বাংলাদেশিদের বছরে ব্যয় ৫০০ কোটি ডলার

১৫ ডিসেম্বর ২০২৪, ০৮:১০ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৪:০৩ PM
ড. আহসান এইচ মনসুর

ড. আহসান এইচ মনসুর © ফাইল ছবি

বিদেশে চিকিৎসা গ্রহণের জন্য বাংলাদেশিরা বছরে ৫০০ কোটি ডলারের বেশি খরচ করেন বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। তিনি বলেছেন—উন্নত স্বাস্থ্যসেবা ব্যবস্থার কারণে বাংলাদেশিদের প্রাথমিক গন্তব্য ভারত ও থাইল্যান্ড। 

রবিবার (১৫ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক কর্মশালায় এসব কথা বলেন তিনি। পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআরআই) ও বিশ্বব্যাংকের যৌথ উদ্যোগে আয়োজিত ‘ক্রস বর্ডার ডেটা ফ্লো: এ বাংলাদেশ পারসপেক্টিভ’ বিষয়ে এই কর্মশালার আয়োজন করা হয়।

আরও পড়ুন: দেশে ব্যয়বহুল শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা বাড়ছে

ড. আহসান এইচ মনসুর বলেন, এই খরচের একটি বড় অংশ অনানুষ্ঠানিকভাবে হয়। এতে দেশের ‘ব্যালেন্স অব পেমেন্ট’ বা বৈদেশিক লেনদেনের ওপর যথেষ্ট চাপ তৈরি হয়। এ সমস্যা সমাধানের জন্য একটি আইনি কাঠামো গড়ে তোলার আহ্বান জানান।

গভর্নর বলেন, আমাদের ডলার খরচ কমাতে সবার চেষ্টা দরকার। তবে চিকিৎসার ক্ষেত্রে কোনো বাধা নেই।

বাংলাদেশের অস্ট্রেলিয়া সফরের দিনক্ষণ চূড়ান্ত
  • ২২ মার্চ ২০২৬
কাতারে হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৬
  • ২২ মার্চ ২০২৬
হাদি তো একচুয়ালি একটা জামায়াতের প্রোডাক্ট, ওতো জঙ্গি: আসাম…
  • ২২ মার্চ ২০২৬
কুড়িগ্রামে ছেলের হাতে বাবা খুন
  • ২২ মার্চ ২০২৬
ঈদ শেষে লন্ডন গেলেন জুবাইদা রহমান
  • ২২ মার্চ ২০২৬
ঢাবিতে ছাত্রলীগের ‘জয় বাংলা’ স্লোগান, রাজু ভাস্কর্যে ‌‘কয়েক…
  • ২২ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence