আগামীকাল রাজধানীর একাধিক শিশু পার্কে বিনা টিকিটে প্রদর্শনী

১৫ ডিসেম্বর ২০২৪, ০৪:৫৭ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৪:০৩ PM

© প্রতীকী ছবি

মহান বিজয় দিবস উপলক্ষ্যে রাজধানীর উত্তর সিটি কর্পোরেশন আওতাধীন একাধিক শিশু পার্কে আগামীকাল সোমবার (১৬ ডিসেম্বর) বিনা টিকিটে প্রবেশ করতে পারবে শিশুরা। আজ রবিবার (১৫ ডিসেম্বর) ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মহান বিজয় দিবস উপলক্ষ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আওতাধীন এলাকার শিশু পার্কগুলো শিশুদের জন্য ১৬ ডিসেম্বর সকাল-সন্ধ্যা উন্মুক্ত রেখে বিনা টিকিটে প্রদর্শন করার ব্যবস্থা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। এ ব্যাপারে ডিএনসিসির আওতাধীন ছয়টি শিশু পার্ক কর্তৃপক্ষকে চিঠিও দেওয়া হয়েছে। 

চিঠিতে উল্লেখ করা হয়, মহান বিজয় দিবস ২০২৪ উদ্‌যাপন উপলক্ষ্যে জাতীয় কর্মসূচি প্রণয়ন করা হয়েছে। এদিন সকল শিশু পার্ক মহান বিজয় দিবস উদ্‌যাপন উপলক্ষ্যে শিশুদের জন্য সকাল-সন্ধ্যা উন্মুক্ত রেখে বিনা টিকেটে প্রদর্শনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ আবশ্যক। 

এরই মধ্যে এ ব্যাপারে বারিধারার ভায়া মিডিয়া বিজনেস সার্ভিসেস (শ্যামলীর ওন্ডারল্যান্ড পরিচালনার দায়িত্বে), যমুনা ফিউচার পার্ক, গোবিন্দপুর উত্তরখানের গ্রিন ভিউ রিসোর্ট,  উত্তরখান মৈয়নারটেকের দি হোমস গার্ডেন, দিয়াবাড়ির সোনারগাঁও জনপথের ফ্যান্টাসি আইল্যান্ড এবং মিরপুরের তামান্না শিশু পার্ক কর্তৃপক্ষকে চিঠি পাঠিয়েছে ডিএনসিসি।

প্রথম প্রফের সময়সূচি পরিবর্তনের দাবি ঢাবি অধিভুক্ত মেডিকেল …
  • ০৮ অক্টোবর ২০২৬
শিক্ষক-কর্মকর্তা নিয়োগ দেবে আঞ্জুমান মুফিদুল ইসলাম, আবেদন ১…
  • ০৮ অক্টোবর ২০২৬
মোবাইলে যেভাবে দেখবেন আফগানিস্তান-বাংলাদেশ টেস্ট ম্যাচ
  • ০৮ অক্টোবর ২০২৬
আহ্বায়ক আওয়ামী পরিবারের সদস্য, আছে সন্তানও, মামীকে ধর্ষণ মা…
  • ০৮ অক্টোবর ২০২৬
শিশুর অধিকার রক্ষায় নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নে কাজ করছে …
  • ০৮ অক্টোবর ২০২৬
কোচিংয়ে প্রত্যাশিত নম্বর না পেলে মন খারাপ হত, কান্না করেছি…
  • ০৮ অক্টোবর ২০২৬