কুমিল্লায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, নিহত ৩

১৫ ডিসেম্বর ২০২৪, ০২:৩৫ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৪:০৮ PM
বাস গাছের সঙ্গে ধাক্কা লেগে তিনজন নিহত হয়েছেন

বাস গাছের সঙ্গে ধাক্কা লেগে তিনজন নিহত হয়েছেন © সংগৃহীত

কুমিল্লা চৌদ্দগ্রামে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ১০ জন।

আজ রোববার (১৫ ডিসম্বের) বেলা সাড়ে ১২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা চৌদ্দগ্রাম জগন্নাথ দিঘী ইউনিয়নের ঘাংড়া নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহত ব্যক্তিদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। 

মিয়া বাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, চট্টগ্রাম থেকে ঢাকাগামী হানিফ সুপার পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা দেয়। এ সময় তিন জন নিহত হয়েছেন। তবে এই ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

প্রথম প্রফের সময়সূচি পরিবর্তনের দাবি ঢাবি অধিভুক্ত মেডিকেল …
  • ০৮ অক্টোবর ২০২৬
শিক্ষক-কর্মকর্তা নিয়োগ দেবে আঞ্জুমান মুফিদুল ইসলাম, আবেদন ১…
  • ০৮ অক্টোবর ২০২৬
মোবাইলে যেভাবে দেখবেন আফগানিস্তান-বাংলাদেশ টেস্ট ম্যাচ
  • ০৮ অক্টোবর ২০২৬
আহ্বায়ক আওয়ামী পরিবারের সদস্য, আছে সন্তানও, মামীকে ধর্ষণ মা…
  • ০৮ অক্টোবর ২০২৬
শিশুর অধিকার রক্ষায় নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নে কাজ করছে …
  • ০৮ অক্টোবর ২০২৬
কোচিংয়ে প্রত্যাশিত নম্বর না পেলে মন খারাপ হত, কান্না করেছি…
  • ০৮ অক্টোবর ২০২৬