জনপ্রশাসন সংস্কারে সুপারিশ দিয়েছে বিএনপি

১৫ ডিসেম্বর ২০২৪, ১২:৩০ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৪:০৮ PM
সচিবালয়ে প্রস্তাব জমা দেন ইসমাইল জবিউল্লাহ সংগৃহীত

সচিবালয়ে প্রস্তাব জমা দেন ইসমাইল জবিউল্লাহ সংগৃহীত © সংগৃহীত

জনপ্রশাসনের যুগোপযোগী ও গণতান্ত্রিক সংস্কারের লক্ষ্যে সুপারিশ দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আজ রোববার (১৫ ডিসেম্বর) দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও বিএনপি গঠিত জনপ্রশাসন সংস্কার কমিটির সদস্য ইসমাইল জবিউল্লাহর নেতৃত্বে একটি দল সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমানের কাছে এ সুপারিশ দিয়েছে।

বিএনপির সংস্কার কমিটির প্রস্তাবে প্রশাসনকে ঢেলে সাজানোর সুপারিশ করা হয়েছে। এতে বলা হয়েছে, প্রতিটি নির্বাচনের তিন মাস আগে প্রশাসনের সর্বস্তরে পরিবর্তন আনতে হবে। ডিসি ফিট লিস্ট করতে হবে। দীর্ঘদিন ধরে একই পদে, একই স্থানে থেকে সিন্ডিকেট করা কর্মচারীদের বদলি করতে হবে।

আরও পড়ুন: গাজীপুর-ঢাকা বিআরটি লেনে এসি বাস চলাচল শুরু

কমিটির পক্ষে সুপারিশে আরও বলা হয়, আগের সরকারের সুবিধা নেওয়া যেসব কর্মকর্তা ঘাপটি মেরে বসে আছে, তাদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে। 

এ সময় ইসমাইল জবিউল্লাহ বলেন, প্রশাসন থেকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসরদের বিতারিত করতে হবে। প্রশাসনে দলীয় নয়, যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দেওয়া হোক। প্রশাসনে যারা বছরের পর বছর একই জায়গায়, তাদের পরিবর্তন করার সুপারিশও করেন তিনি। 

শিক্ষক-কর্মকর্তা নিয়োগ দেবে আঞ্জুমান মুফিদুল ইসলাম, আবেদন ১…
  • ০৮ অক্টোবর ২০২৬
মোবাইলে যেভাবে দেখবেন আফগানিস্তান-বাংলাদেশ টেস্ট ম্যাচ
  • ০৮ অক্টোবর ২০২৬
আহ্বায়ক আওয়ামী পরিবারের সদস্য, আছে সন্তানও, মামীকে ধর্ষণ মা…
  • ০৮ অক্টোবর ২০২৬
শিশুর অধিকার রক্ষায় নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নে কাজ করছে …
  • ০৮ অক্টোবর ২০২৬
কোচিংয়ে প্রত্যাশিত নম্বর না পেলে মন খারাপ হত, কান্না করেছি…
  • ০৮ অক্টোবর ২০২৬
আকিজ গ্রুপ নিয়োগ দেবে সেলস অফিসার, সরাসরি মৌখিক পরীক্ষা ১২…
  • ০৮ অক্টোবর ২০২৬