সাংবাদিককে মারধরের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার

১৪ ডিসেম্বর ২০২৪, ০৮:৫২ AM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৪:৩২ PM
মোহাম্মদ ইকবাল হোসেন

মোহাম্মদ ইকবাল হোসেন © সংগৃহীত

সাংবাদিক মিনহাজ আমানকে মারধর করার ঘটনায় বিএনপি নেতা মোহাম্মদ ইকবাল হোসেনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। শুক্রবার (১৩ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইকবাল হোসেন দলবল নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমের সাংবাদিক মিনহাজ আমানকে শারীরিকভাবে আঘাত এবং লাঞ্ছিত করেছেন। যা দলের শৃঙ্খলা পরিপন্থি। এ ধরনের কর্মকাণ্ডের জন্য ইকবালকে বিএনপির প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে সাময়িক বহিষ্কার করা হলো।

জানা গেছে, অভিযুক্ত মোহাম্মদ ইকবাল হোসেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক পদে ছিলেন।

এর আগে, শুক্রবার দুপুরে আসিয়ান পরিবহনের একটি বাসে চালক নয়নের সঙ্গে কথাকাটাকাটি হয় ইকবালের। পরে বাসটি নারায়ণগঞ্জের সানারপাড় এলাকায় গেলে ইকবালের অনুসারীরা বাসচালককে মারধর ও বাসে ভাঙচুর চালায়। এ সময় সাংবাদিক মিনহাজ আমান বাস ভাঙার প্রতিবাদ করলে তাকেও লাঞ্ছিত করেন ইকবালের অনুসারীরা।

রফিকুল ইসলাম মিয়ার মৃত্যুর খবর, পোস্ট ডিলিট করল বিএনপির ভের…
  • ০৮ অক্টোবর ২০২৬
মিলভিক বাংলাদেশ নিয়োগ দেবে ৯৯ সেলস অ্যাসোসিয়েট, আবেদন ৩ নভে…
  • ০৮ অক্টোবর ২০২৬
দুই মাসের মধ্যে ১০০০ খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্…
  • ০৮ অক্টোবর ২০২৬
ডিজিটাল যুগে সোশ্যাল মিডিয়া কমন সেন্স
  • ০৮ অক্টোবর ২০২৬
মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ দেবে বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর…
  • ০৮ অক্টোবর ২০২৬
কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার: রাষ্ট্রপতি
  • ০৮ অক্টোবর ২০২৬