জনগণ এখন রাতে স্বস্তিতে ঘুমাতে পারছেন: জামায়াত আমির

১৩ ডিসেম্বর ২০২৪, ০৮:১০ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
শফিকুর রহমান

শফিকুর রহমান © সংগৃহীত

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের মানুষ এখন স্বস্তিতে আছে। জনগণ এখন রাতে ঘুমাতে পারছেন। রাত জেগে আর পাহারা দিতে হচ্ছে না।

শুক্রবার (১৩ ডিসেম্বর) সকালে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে জেলা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

তিনি আরও বলেন, আমরা এমন দেশ গড়তে চাই, যেখানে মসজিদ, মন্দির-গির্জা-প্যাগোডায় নিরাপত্তার জন্য পাহারা বসাতে হবে না। একজন নাগরিক তার ঘরে-বাইরে, কর্মস্থলে ও সমাজে সবখানে নিরাপত্তা এবং স্বাধীনতা ভোগ করবে। 

জামায়াত আমির আরও বলেন, জনগণের ভালোবাসা পেলে আমরা এমন একটি দেশ গড়বো যেখানে কেউ চাঁদাবাজি করবে না। দেশের এক ইঞ্চি মাটির উপর কারও দখলবাজি চলবেই না ও চলতে দেওয়াও হবে না। কোনো অফিসে বসে কেউ ঘুষ খাওয়ার প্রয়োজন অনুভব করবে না আর করতে দেওয়াও হবে না। 

জামায়াতে ইসলামীর সিলেট জেলা আমির মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে কর্মীসভায় বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, ঢাকা উত্তর জামায়াতের আমির সেলিম উদ্দিন, সিলেট মহানগর আমির ফখরুল ইসলাম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক ফজলুর রহমান, সুনামগঞ্জ জেলা আমির মাওলানা তোফায়েল আহমদ খান, মৌলভীবাজার জেলা আমির শাহেদ আলী প্রমুখ।

ট্যাগ: জামায়াত
রফিকুল ইসলাম মিয়ার মৃত্যুর খবর, পোস্ট ডিলিট করল বিএনপির ভের…
  • ০৮ অক্টোবর ২০২৬
মিলভিক বাংলাদেশ নিয়োগ দেবে ৯৯ সেলস অ্যাসোসিয়েট, আবেদন ৩ নভে…
  • ০৮ অক্টোবর ২০২৬
দুই মাসের মধ্যে ১০০০ খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্…
  • ০৮ অক্টোবর ২০২৬
ডিজিটাল যুগে সোশ্যাল মিডিয়া কমন সেন্স
  • ০৮ অক্টোবর ২০২৬
মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ দেবে বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর…
  • ০৮ অক্টোবর ২০২৬
কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার: রাষ্ট্রপতি
  • ০৮ অক্টোবর ২০২৬