ভারত থেকে এলো ৪৬৮ টন আলু

১৩ ডিসেম্বর ২০২৪, ০৮:০৮ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:১২ PM
আলু

আলু © ফাইল ছবি

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে বাজার নিয়ন্ত্রণে রাখতে ভারত থেকে ৪৬৮ টন আলু আমদানি করা হয়েছে। যশোরের বেনাপোল স্থলবন্দর রেলস্টেশনে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় একটি মালবাহী ট্রেনে এই আলু পৌঁছেছে। শুক্রবার (১৩ ডিসেম্বর) পণ্য চালানটি খালাস করা হয়েছে।

বেনাপোল স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট আলম অ্যান্ড সন্সের প্রতিনিধি নাজমুল আরেফিন জনি বলেন, ভারত থেকে ট্রেনে ৪৬৮ মেট্রিক টন আলু আমদানি করা হয়েছে। চালানটি বেনাপোল কাস্টম হাউজ থেকে কাগজপত্র ছাড় করানোর পর আনলোড করা হয়েছে। আলুগুলো ঢাকা এবং চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় পাঠানো হবে।

বেনাপোল স্টেশন মাস্টার সাইদুজ্জামান জানান, রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জের টাটা ট্রেডার্স নামক আমদানিকারক প্রতিষ্ঠান এই আলু আমদানি করেছে। ভারতের মালদার আতিফ এক্সপোর্ট নামে রপ্তানিকারক প্রতিষ্ঠান চালানটি রপ্তানি করেছে। একটি ট্রেনে ৯ হাজার ৪৬০ ব্যাগ আলু আমদানি হয়েছে, যার ওজন ৪ লাখ ৬৮ হাজার কেজি। চালানটির আমদানি মূল্য ১০ লাখ ৭ হাজার ৬৪০ মার্কিন ডলার।

রফিকুল ইসলাম মিয়ার মৃত্যুর খবর, পোস্ট ডিলিট করল বিএনপির ভের…
  • ০৮ অক্টোবর ২০২৬
মিলভিক বাংলাদেশ নিয়োগ দেবে ৯৯ সেলস অ্যাসোসিয়েট, আবেদন ৩ নভে…
  • ০৮ অক্টোবর ২০২৬
দুই মাসের মধ্যে ১০০০ খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্…
  • ০৮ অক্টোবর ২০২৬
ডিজিটাল যুগে সোশ্যাল মিডিয়া কমন সেন্স
  • ০৮ অক্টোবর ২০২৬
মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ দেবে বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর…
  • ০৮ অক্টোবর ২০২৬
কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার: রাষ্ট্রপতি
  • ০৮ অক্টোবর ২০২৬