শীতে কাঁপছে পঞ্চগড়, তাপমাত্রা নেমেছে ৮ দশমিক ৪ ডিগ্রিতে

১৩ ডিসেম্বর ২০২৪, ১০:২১ AM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:১২ PM
শীত জেঁকে বসেছে পঞ্চগড়

শীত জেঁকে বসেছে পঞ্চগড় © সংগৃহীত

পঞ্চগড়ে চলতি শীত মৌসুমের সর্বনিম্ন ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এতে এই এলাকার দিনমজুর, কৃষি শ্রমিকসহ খেটে খাওয়া মানুষের দুর্ভোগ দেখা দিয়েছে। 

আজ শুক্রবার সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া অফিস এই তাপমাত্রা রেকর্ড করে। 

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, তেঁতুলিয়াসহ পঞ্চগড়ের আশপাশের এলাকায় মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। শুক্রবার সকাল ৯টায় চলতি শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

আরও পড়ুন: রাজধানীতে কবে জেঁকে বসতে পারে শীত, জানাল আবহাওয়া অফিস

এদিকে গত দিনের মতো আজ সকালেও সূর্য ওঠার পর ঝলমলে রোদ ছড়িয়ে পরে চারদিক। প্রতিদিন দুপুরের পর থেকে আবারও হালকা কুয়াশার সঙ্গে উত্তরের হিমেল বাতাসে বেড়ে যায় শীতের দাপট। রাতভর ঘনকুয়াশার চাদরে ঢেকে যায় এলাকা। সকাল ৯টা পর্যন্ত হাড় কাঁপানো শীত অনুভূত হয়। এতে দিনমজুর, কৃষি শ্রমিকসহ খেটে খাওয়া মানুষের দুর্ভোগ দেখা দিয়েছে। দুর্ভোগ বেড়েছে রিকশা ভ্যান চালকসহ নিম্ন আয়ের মানুষের। 

রফিকুল ইসলাম মিয়ার মৃত্যুর খবর, পোস্ট ডিলিট করল বিএনপির ভের…
  • ০৮ অক্টোবর ২০২৬
মিলভিক বাংলাদেশ নিয়োগ দেবে ৯৯ সেলস অ্যাসোসিয়েট, আবেদন ৩ নভে…
  • ০৮ অক্টোবর ২০২৬
দুই মাসের মধ্যে ১০০০ খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্…
  • ০৮ অক্টোবর ২০২৬
ডিজিটাল যুগে সোশ্যাল মিডিয়া কমন সেন্স
  • ০৮ অক্টোবর ২০২৬
মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ দেবে বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর…
  • ০৮ অক্টোবর ২০২৬
কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার: রাষ্ট্রপতি
  • ০৮ অক্টোবর ২০২৬