কাল বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদন ও জেলা-উপজেলায় কর্মসূচির আহ্বান আওয়ামী লীগের

১৩ ডিসেম্বর ২০২৪, ০৯:১৮ AM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:১২ PM
আওয়ামী লীগ

আওয়ামী লীগ © লোগো

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদন ও জেলা-উপজেলায় কর্মসূচি করতে দলটির নেতাকর্মীদের আহ্বান জানিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। শুক্রবার (১৩ ডিসেম্বর) সকালে দলটির অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই আহ্বান জানানো হয়েছে।

পোস্টে এদিন সকালে মিরপুরে শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন, ধানমন্ডির ৩২ নম্বরে ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, রায়ের বাজার বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদন করার কথা বলা হয়েছে।

এ ছাড়া গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদনসহ সারা দেশে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা করার জন্য বলা হয়।

পোস্টে আরও বলা হয়েছে, সারা দেশে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক জেলা ও উপজেলা পর্যায়ে কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে কর্মসূচি পালনের আহ্বান জানানো যাচ্ছে।⁩

উল্লেখ্য, ৫ আগস্টের পর দলটিকে প্রকাশ্যে তেমন বড় কোনো কর্মসূচি পালন করতে দেখা যায়নি।

বিশ্বকাপে নিজের সবচেয়ে পছন্দের গোল নিয়ে যা বললেন মেসি
  • ২৩ জুন ২০২৬
এমবাপ্পের শততম ম্যাচে ম্যাজিক: রোনালদোকে ছুঁয়ে মেসিকে তাড়া …
  • ২৩ জুন ২০২৬
বৈরী আবহাওয়ায় ম্যাচ স্থগিতের নিয়ম কী? জেনে নিন ‘থান্ডারস্টর…
  • ২৩ জুন ২০২৬
প্রতিকূল আবহাওয়ায় বন্ধ ফ্রান্স-ইরাক ম্যাচ
  • ২৩ জুন ২০২৬
‘আরও আনন্দ দেব’, নকআউটের টিকিট নিশ্চিত করে বললেন মেসি
  • ২৩ জুন ২০২৬
বিশ্বমঞ্চে দুই দশকের মহাকাব্য: ফিরে দেখা ৩৯ ছুঁইছুঁই মেসির …
  • ২৩ জুন ২০২৬